রাফসান রেজা রিয়াদ জন্মগ্রহণ করেন ১৯৯০ সালের ১০ জুন, ময়মনসিংহে। বাবা অধ্যাপক, মা চিকিৎসক। শৈশব-কৈশোরের অধিকাংশ সময় কেটেছে সিলেটে। ময়মনসিংহ জিলা স্কুল থেকে এসএসসি এবং সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন, পরবর্তীতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। বই পড়া আর সংগ্রহ করার ঝোঁক ছোটবেলা থেকেই। আদী প্রকাশনের সাথে তার পথচলার শুরু হয় এস. হুসেইন যায়েদী রচিত ডংরি টু দুবাই অনুবাদের মাধ্যমে।