Sale!

Shonito Upakhyan: Autopor

Author: Syed Aunibaan

ইতিহাস কথা বলে–বিজয়ীদের কথা। ইতিহাস সাক্ষ্য দেয়–অতীত গৌরবের সাক্ষ্য। কিন্তু কালের গর্ভে হারিয়ে যাওয়া ঘটনাবলির কতটুকু তাতে অটুট থাকে?
শোণিত উপাখ্যান–বর্তমান-এ যে কাহিনীর পর্দা উন্মোচিত হয়েছিল, তার পূর্বের সূত্র এবং পটভূমি বর্ণিত হয়েছে শোণিত উপাখ্যান–অতীত-এ। এবারের পর্ব অতঃপর।
মোঘল সম্রাট বাবরের দরবারে পৌঁছানোর পর কী ঘটেছিল শোণিত মন্দিরের প্রধান পুরোহিত লোহিতের ভাগ্যে? সেই ঘটনার পরিক্রমায় অবলোহিত আর বাঘাতুরই বা কী ভূমিকা রেখেছিল?
এদিকে বর্তমান প্রেক্ষাপটে মীরানা মোরেসকে অপহরণ করেছে কে? কায়েস-অবলাল যে কেসের তদন্ত করছে তার সঙ্গে এর কীসের সম্পর্ক?
হঠাৎ ঘনিয়ে ওঠা এই অরাজকতা সামাল দিতে কী পদক্ষেপ নিতে যাচ্ছে সাদা হাত? কেনই বা ঢাকার উদ্দেশে রওনা হয়েছে রয়্যাল ভ্যাম্পায়ার রাতিবর?
ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে অর্ধ-জীবন্মৃত ক্যাপ্টেন অ্যান্ড্রিয়াস, বেসেলি ক্ষমতার ধারক তরঙ্গ ওরফে অবলাল, দুই পুলিশ ইন্সপেক্টর কায়েস আর রবিউল।
আসলে কে রয়েছে নেপথ্যে? কী তার মহা-পরিকল্পনা? সর্বোপরি, কীভাবে এই নাটকের যবনিকাপাত ঘটবে?
সব প্রশ্নের উত্তর রয়েছে রক্তের উপাখ্যানে–‘শোণিত উপাখ্যান’।

Original price was: ৳ 370.Current price is: ৳ 278.

200 in stock

Book Details

Author

Syed Aunibaan

Cover Designer

Adnan Ahmed Rizon

Language

Bangla

ISBN

9789849405269

Page Number

222

Release Date

Boimela 2019

About The Author


Deprecated: Function get_woocommerce_term_meta is deprecated since version 3.6! Use get_term_meta instead. in /home/adeeprokashon/public_html/wp-includes/functions.php on line 6170
Syed Aunirbaan

Syed Aunirbaan

সৈয়দ অনির্বাণের লেখায় খুঁজে পাওয়া যায় কল্পনা আর বাস্তবতার এক অভুতপূর্ব মিশেল। তিনি কাজ করেন সাহিত্যের নানামুখী দিক নিয়ে, নতুনত্ব আর চিরায়তকে একই কাতারে টেনে এনে জন্ম দেন বিভিন্ন কাল্পনিক আখ্যানের। কখনও হয়ত তা বাস্তবতার প্রতিবিম্ব, আবার কখনও বা সম্পূর্ণ অলীক, তবে সদাই উপভোগ্য।
বাংলায় আরবান ফ্যান্টাসি ধারার অগ্রদূত এই লেখক তার পাঠকপ্রিয় শোণিত উপাখ্যান ত্রয়ী ছাড়াও রচনা করেছেন নানা ঘরানার আরো কয়েকটি মৌলিক উপন্যাস এবং বিভন্ন আঙ্গিকের বেশ ক’টি ছোট গল্প। তার লেখার প্রধান উপজিব্য - অবাস্তবকে বাস্তব ঢঙে উপস্থাপন!

Reviews

There are no reviews yet.

Be the first to review “Shonito Upakhyan: Autopor”

Your email address will not be published. Required fields are marked *