Sale!

একদিন বৃষ্টি হয়ে নামবে

একটা বাজনার শব্দ গভীর কুয়ার ভেতর থেকে উঠে আসতে থাকে। আমি সেই শব্দের তালে তালে পা ফেলার চেষ্টা করি, কিন্তু তাল মেলাতে পারি না। বাজনা একদিকে বাজে, আর আমার পা পড়ে অন্য দিকে। টলতে টলতে দু’পা জড়িয়ে আসতে চায় একে-অপরের সাথে। মাথা ঝিমঝিম করে ওঠে। একটা মোটা লোহার বালা পড়া হাত আমার বাহু চেপে ধরে, ক্রমাগত চাপ বাড়তে থাকে…. মেয়েটার মুখ আমার মুখের ওপর ছায়া ফেলে। পরমুহূর্তে সে আমাকে টেনে নেয় তার বিশাল বুকে। আমি একটু ঘুমাতে চাই, কিন্তু অচেনা এক হৃৎপিণ্ডের শব্দ কানে ধাক্কা মারতে থাকে ক্রমাগত…

Original price was: ৳ 280.Current price is: ৳ 196.

About The Author

Sajid Rahman

Sajid Rahman

পাঠকদের এবার পরিচয় করিয়ে দিচ্ছি আদী প্রকাশনের CEO সাজিদ রহমানের সাথে।
জন্ম পুরাতন ঢাকার নারিন্দার মাতুলালয়ে। ছোটগল্পের প্রতি অমোঘ আকর্ষণের কারণে বিভিন্ন সংকলনে লিখেছেন নানাস্বাদের গল্প। “ব্ল্যাক” নামের একটি মৌলিক সমকালীন গল্প সংকলন এসেছে তার হাত ধরে।
খুব শিগগির আসতে যাচ্ছে তার রাজনৈতিক-সামাজিক উপন্যাস “জলরঙ”।
‘আমি শুধুই ট্রাভেলার’- ফেসবুক ইন্ট্রোধারী সাজিদ রহমানের দেশ-বিদেশের নানা জায়গায় ঘোরার অভিজ্ঞতার কথা না বললেই নয়। দিনলিপিগুলো ট্রাভেল ব্লগে লিখে পাঠকদের সাথে আনন্দ ভাগাভাগি করতেও কোনো কসুর করেন না তিনি।
তিনি আশাবাদী, বাংলাদেশের সাহিত্যজগত আদী প্রকাশনের হাত ধরে এগিয়ে যাবে আরও অনেকদূর।