Ahnaf Tahmid
Ahnaf Tahmid

আসসালামু আলাইকুম, প্রিয় পাঠক!
আমি, আহনাফ তাহমিদ বলছি। সংক্ষেপে নিজের সম্পর্কে আপনাদের কিছু জানাই-
জন্মঃ ৯ অক্টোবর, ১৯৯৫
রক্তের গ্রুপঃ B+
পড়াশোনাঃ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
শখঃ লেখালেখি, নতুন নতুন বিষয় সম্পর্কে ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি, মানুষের সাথে মিশতে পছন্দ করি। বিতর্ক ও মূকাভিনয় করতে প্রচণ্ড ভালোবাসি। সময় সুযোগ পেলেই রাস্তায় হাঁটতে হাঁটতে যাপিত জীবনের দিনাতিপাত দেখতে পছন্দ করি।
আমার যাত্রাঃ আদী প্রকাশনের সাথে আমার যাত্রা শুরু ২০১৮ সালে, রহস্য সম্রাজ্ঞী আগাথা ক্রিস্টির ‘এলিফ্যান্টস ক্যান রিমেম্বার’ বই অনুবাদের মাধ্যমে। এরপর হাঁটি হাঁটি, পা পা করে বেশ কিছু বইয়ের অনুবাদ করেছি। নিশুতি এবং নিশুতি ২ সংকলনের সবচেয়ে বড় দুটো গল্প আমার লেখা। এছাড়াও “সিক্রেটস অফ মেন্টাল ম্যাথ” নামের কাঠখোট্টা গণিতের বইটিকে সহজ ভাষায় পাঠকের হাতে তুলে দেবার প্রচেষ্টা করেছি। ইতিহাসে আগ্রহ থাকার দরুণ “মহারাণা প্রতাপ” বইটিও অনুবাদ করেছি প্রিয় পাঠকদের জন্য।
এলিফ শাফাকের “দ্য বাস্টার্ড অফ ইস্তানবুল”, “দ্য আর্কিটেক্ট’স এপ্রেন্টিস” এবং “১০ মিনিটস ৩৮ সেকেন্ডস ইন দিস স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড” বই তিনটিও আদী প্রকাশন থেকে আমার অনুবাদে এসেছে।
থ্রিলার সাহিত্য নিয়ে অনুবাদ কিংবা লেখালেখি করলেও সমসাময়িক বিষয়গুলো আমাকে বেশ টানে। ধুত্তোরি ছাই! বলে হয়ত একদিন সামাজিক প্রেক্ষাপটেই লেখা শুরু করে দেব। ভবিষ্যতের কথা কে জানে!
ও হ্যাঁ! “আলাদিন” নামের একটা মৌলিক আরবান ফ্যান্টাসি থ্রিলারও কিন্তু আমার আছে। এটিও এসেছে আদী প্রকাশন থেকে। খুব শিগগির বইটির যবনিকা ঘটতে যাচ্ছে দ্বিতীয় খণ্ডে।

আশা করি, আদী প্রকাশন এবং আমার সাথে আপনাদের অভিজ্ঞতাও দারুণ হবে!

-26%
Aladin by Ahnaf Tahmid
Quick View
Add to Wishlist
Add to cartView cart

Aladin

Original price was: ৳ 275.Current price is: ৳ 206.
Author: Ahnaf Tahmid

ফেসবুক লাইভ ভিডিওতে এসে নিজের গলা দু’ফাঁক করে দিলো উঠতি মডেল চিত্রা। ‘নিঃসঙ্গ জীবনে একজন সঙ্গী চাই। বন্ধু হবে?’- বিজ্ঞাপনটা দেখে চোখ লোভে চকচক করে উঠল কন আর্টিস্ট আরাফের। বিশাল বড় দাঁও মারতে পারবে ভেবেছিল। শেষ রক্ষা হলো না। নিজের প্রাণটা খোয়াতে হলো বেচারাকে। অসংলগ্ন কথা বলতে বলতে রাস্তায় হাঁটে পথশিশু রিপন। কী বলছে, তা বুঝতে পেরে চমকে গেল জেসমিন চৌধুরী। ঘটনাগুলোর সাথে কোনো সংযোগ ছিল না আবরারের। পাকেচক্রে জড়িয়ে গেল। ডিবির স্পেশাল ব্রাঞ্চ হঠাত ওকে নিয়ে কেন মাথা ঘামাচ্ছে? জট পাকিয়ে উঠছে রহস্য। দাদুভাই ইস্কান্দর মীর্জার চিঠি হাতে নিয়ে এসেছে অদ্ভুত এক মানুষ। চাকরির জন্য ঢাকা শহরে আগমন জিন্নাতুল হুদার। তাহলে ওর হাত ধরে কেন চমকে গেল আবরার? হাজার বছরের পুরনো এক শক্তির দেখা অবশেষে পেল সে? প্রশ্নগুলোর উত্তর জানার জন্য তৈরি হলো আবরার আলাদিন মীর্জা...

-25%
Maharana Pratap by Bhawan Singh Rana
Quick View
Add to Wishlist
Add to cartView cart

Maharana Pratap

Original price was: ৳ 270.Current price is: ৳ 203.
Author: Dr. Bhavan Singh Rana Translator: Ahnaf Tahmid,Adnan Ahmed Rizon

১৫৭৬ সাল। ভারতবর্ষের ইতিহাসের অন্যতম কুখ্যাত হলদিঘাটির যুদ্ধের ময়দান। চারদিকে রণদামামা বাজছে। সম্রাট আকবরের পাঠানো মোঘল বাহিনীর হাতে কচুকাটা হচ্ছে মেবারের সৈন্য। এমন সময় গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালেন ছত্রিশ বছর বয়সী দীর্ঘদেহী এক যোদ্ধা। উচ্চতা প্রায় সাড়ে সাত ফুট, পরনে সত্তর কেজিরও বেশি ওজনের বর্ম! লাফিয়ে চড়লেন তিনি প্রিয় ঘোড়া চেতকের পিঠে, লক্ষ্য- প্রতিপক্ষের সেনাপতি মানসিংহ। জন্মভূমি বাঁচাতে চাইলে হানতে হবে মরণ আঘাত... সুপ্রিয় পাঠক, বলা হচ্ছে ইতিহাসের পাতায় দেশপ্রেমের অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করা মেবারের মহারাণা প্রতাপের কথা। আজীবন যিনি মেনে এসেছেন- স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন

×