Chetan Bhagat
Chetan Bhagat

চেতন ভগতের বই ‘হাফ গার্লফ্রেন্ড’ এর কথা কে না শুনেছে? তুমুল জনপ্রিয় এ উপন্যাস অবলম্বনে সম্প্রতি বলিউডে একটি সিনেমাও নির্মিত হয়েছে। এই একটি বইয়ের নাম থেকেই উপলব্ধি করা যায় চেতন ভগতের লেখা বইসমূহ কতটা পাঠকপ্রিয়। তবে তার লেখা অবলম্বনে সিনেমা নির্মাণ এটিই প্রথম নয়। ২০১৪ সালে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘টু স্টেটস’ও তারই লেখা ‘টু স্টেটস: দ্য স্টোরি অব মাই ম্যারেজ’ বই অবলম্বনে নির্মিত হয়েছিল। অন্যদিকে, ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাই পো চে’ সিনেমাটি নির্মিত হয়েছিল তার ‘দ্য থ্রি মিস্টেকস অব মাই লাইফ’ বই অবলম্বনে। তবে, তার লেখা ‘ফাইভ পয়েন্ট সামওয়ান- হোয়াট নট টু ডো অ্যাট আইআইটি’ বই অবলম্বনে নির্মিত চলচিত্র ‘থ্রি ইডিয়টস’ তো বলিউড ইতিহাসেই অন্যতম সেরা সিনেমার আসন পেয়েছে। চেতন ভগত এর বই সমূহ কতটা সুখপাঠ্য এবং সেগুলোর গল্প কতটা চমৎকার, তার প্রমাণ তার আন্তর্জাতিক বেস্টসেলার বইগুলোই। ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’ আর ‘হাফ গার্লফ্রেন্ড’ ছাড়াও চেতন ভগত এর বই সমগ্র-তে আছে ‘ওয়ান নাইট @ দ্য কল সেন্টার’, ‘রিভ্যোলুশন’, ‘হোয়াট ইয়াং ইন্ডিয়া ওয়ান্টস’ এর মতো আন্তর্জাতিক বেস্টসেলার বই। এ বইগুলোর মাধ্যমে তার জনপ্রিয়তা ভারত ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ২০০৮ সালেই নিউ ইয়র্ক টাইমস জানায় ভারতের ইতিহাসে সর্বাধিক ইংরেজি বিক্রি হওয়া লেখকের নাম চেতন ভগত। ২০১০ সালে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ জন মানুষের তালিকায় অন্তর্ভুক্ত করে। চেতন ভগতের জন্ম ভারতের রাজধানী দিল্লিতে। তার বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হওয়ায় তিনি সেনা স্কুলে পড়ালেখার সুযোগ পান। পরবর্তীতে আইআইটি দিল্লি থেকে স্নাতক এবং আইআইএম আহমেদাবাদ থেকে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষে ১১ বছর ব্যাংকে চাকরি করে লেখালেখিতে যুক্ত হন। এরপর থেকে তিনি মুম্বাইতে বসবাস করছেন। তার লিখিত বইয়ের সংখ্যা সাত, যার প্রতিটিই বেস্টসেলার।

-25%
Girl in Room 105
Quick View
Add to Wishlist
Add to cartView cart

The Girl in Room 105

Original price was: ৳ 350.Current price is: ৳ 263.
Author: Chetan Bhagat Translator: Adnan Ahmed Rizon আমি কেশভ রাজপুরোহিত। জীবনটা জিলেপির মতো পেঁচিয়ে গিয়েছে আমার। ছেড়ে গিয়েছে গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড... আহ! কি আর বলব ওর কথা! জারা কাশ্মীরের মেয়ে। একই সাথে মুসলমান। এদিকে আমার পরিবার আবার গোঁড়া হিন্দু। যাক গে... চার বছর আগে আমাদের ছাড়াছাড়ি হয়। স্বাভাবিক জীবনে ফিরতে জারার সময় লাগেনি। কিন্তু আমি এক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ। প্রতি রাতে ওকে ভোলার জন্য মদ খাই। চেষ্টা কম করিনি... ফোন, মেসেজ, সোশ্যাল মিডিয়া... প্রতিবার কপালে জুটেছে স্রেফ অবহেলা। কিন্তু হঠাৎ এক রাতে জারার মেসেজ পেলাম। সেদিন ছিল আবার ওর জন্মদিন। পুরনো দিনগুলোর মতো ওর হোস্টেলের ১০৫ নাম্বার রুমে আমাকে যেতে বলল জারা। হয়তো কাজটা করা উচিত ছিল না আমার, তাও গেলাম... আর গোটা জীবনটাই যেন পাল্টে গেল চোখের পলকে। সারসংক্ষেপ পড়ে হয়তো ভাবছেন, আটপৌরে প্রেমের গল্প। কিন্তু না... এটা কোন পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী নয়

Five Point Someone Novel by Chetan Bhagat
Quick View
Add to Wishlist
Add to cartView cart

Five Point Someone

Original price was: ৳ 300.Current price is: ৳ 225.
Author: Chetan Bhagat Translator: Adnan Ahmed Rizon গল্পটা তিন বন্ধুর- অলক, হরি আর রায়ানের। অনেক চেষ্টা-চরিত্রের পর য়রা ভর্তি হলো ভারতের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং কলেজ-আইআইটিতে। কিন্তু কলেজ জীবনের শুরু থেকেই তিন বন্ধুকে তাড়া শুরু করল একের পর এক বিভীষিকা। এক সময় ওরা টের পেল, আসল গলদ হচ্ছে শিক্ষাব্যবস্থায়। শুরু হলো ঘাড়ত্যাড়া শিক্ষাব্যবস্থাকে বাগে আনার একের পর এক তোড়জোড়। কিন্তু যুগ যুগ ধরে একই নিয়মে চলে আসা শিক্ষাব্যবস্থা কি ছেড়ে কথা বলবে? দেখা গেল, একেবারে নিচের সারির ছাত্র উপাধি পেয়ে গেছে তিন বন্ধু। ভবিষ্যৎ, প্রেম, বন্ধুত্ব... এসবের নির্ণায়ক জিপিএ হয়ে দাঁড়িয়েছে এমন একটা সংখ্যা, যার রেশ টেনে বেড়াতে হবে সারাটা জীবন। আইআইটির অন্যান্য শিক্ষার্থীরা যখন পৃথিবী শাসন করবে, এই নিচু শ্রেণির ছাত্ররা তখন ধুঁকবে বেঁচে থাকার জন্য। কি হবে ওদের? তিন বন্ধু কি মুক্তি পাবে এই আজগুবি শিক্ষাব্যবস্থার খপ্পর থেকে? পারবে সফল হতে? প্রমাণ করতে পারবে, ওরা ফাইভ-পয়েন্ট-সামবডি নয়, ফাইভ-পয়েন্ট-সামওয়ান?

Half Girlfriend Chetan Bhagat
Quick View
Add to Wishlist
Add to cartView cart

Half Girlfriend

Author: Chetan Bhagat
Translator: Maruf Hossain

বিহারি ছেলে মাধব প্রেমে পড়ল দিল্লির মেয়ে রিয়ার। সমস্যা একটাই, ইংরেজিতে কাঁচা ছেলেটার সাহসই নেই মেয়েটাকে প্রস্তাব দেয়ার। তবুও আশায় বুক বেঁধে অসাধ্য সাধন করে ফেলল সে। এদিকে রিয়া রাজি নয় কোনমতেই। বন্ধুত্বের সম্পর্ক ছাড়া আর কোন সম্পর্ক রাখতে নারাজ ও। কিন্তু মাধবও নাছোড়বান্দা। শেষমেশ একটা প্রস্তাব দিল রিয়া। মাধবের হাফ গার্লফ্রেন্ড, অর্থাৎ অর্ধ-প্রেমিকা হতে রাজি হলো ও। তারপর...? সাধারণ কিন্তু মিষ্টি এই প্রেমের গল্প ছুঁয়ে যাবে আপনার হৃদয়।

×