Sajid Rahman
Sajid Rahman

পাঠকদের এবার পরিচয় করিয়ে দিচ্ছি আদী প্রকাশনের কর্ণধার সাজিদ রহমানের সাথে।
জন্ম পুরাতন ঢাকার নারিন্দার মাতুলালয়ে। স্মিত হাসির এই মানুষটিকে দেখলে বোঝাই যাবে না সারাদিন কত রাজ্যের ঝক্কি পোহাতে হয় তাকে। প্রকাশনী নিয়ে চিন্তা, ব্যবসার নানাবিধ ঝামেলা আবার দিনশেষে কর্তব্যপরায়ণ স্বামী এবং স্নেহময় পিতা- সবগুলো চরিত্রেই তিনি রূপদান করে যাচ্ছেন সার্থকভাবে।
আবার নিজের মাঝে লুকিয়ে থাকা লেখকসত্ত্বাকেও জানান দিতে ভোলেন না সাজিদ রহমান। ছোটগল্পের প্রতি অমোঘ আকর্ষণের কারণে বিভিন্ন সংকলনে লিখেছেন নানাস্বাদের গল্প। “ব্ল্যাক” নামের একটি মৌলিক সমকালীন গল্প সংকলন এসেছে তার হাত ধরে।
খুব শিগগির আসতে যাচ্ছে তার রাজনৈতিক-সামাজিক উপন্যাস “জলরঙ”। পাঠকদের কথা দিয়েছেন, নিয়মিত আবারও লিখতে শুরু করবেন তিনি। প্রকাশকের সাথে পাঠকসমাজ “লেখক” সাজিদ রহমানকে পেতে যাচ্ছে নতুন রূপে।
‘আমি শুধুই ট্রাভেলার’- ফেসবুক ইন্ট্রোধারী সাজিদ রহমানের দেশ-বিদেশের নানা জায়গায় ঘোরার অভিজ্ঞতার কথা না বললেই নয়। দিনলিপিগুলো ট্রাভেল ব্লগে লিখে পাঠকদের সাথে আনন্দ ভাগাভাগি করতেও কোনো কসুর করেন না তিনি।
তিনি আশাবাদী, বাংলাদেশের সাহিত্যজগত আদী প্রকাশনের হাত ধরে এগিয়ে যাবে আরও অনেকদূর।

-30%
জলরঙ
Quick View
Add to Wishlist
Add to cartView cart

জলরঙ

Original price was: ৳ 460.Current price is: ৳ 322.
জলরঙে আঁকা ছবি নাকি প্রধানত দু’ধরণের। স্বচ্ছ আর অস্বচ্ছ। আমি বলি, না। ছবি কখনও অস্বচ্ছ হতে পারে না। বাঁকগুলো হয়ত অস্বচ্ছ মাধ্যমের সাহায্যে মূলবিন্দুতে পৌঁছোয়। তবে উদ্দেশ্য একটাই। যারা ছবি দেখছে, তাদের জন্য একটি স্বচ্ছ, স্পষ্ট অর্থ তৈরি করা। এই বইটিকে পাঠকেরা কীভাবে নেবেন? কিছু চরিত্রের সম্মিলন ঘটিয়েছি। জীবনের বাঁকে বাঁকে তাদের দৃশ্যপট আঁকার চেষ্টা করেছি। কারও জীবন হয়েছে জলের মতোই টলটলে, স্বচ্ছ। কারও জীবন অশান্ত আবহাওয়ায় সমুদ্রের জলের মতো উত্তাল, প্রলয়ঙ্করী। সময়কাল? উপন্যাসটিকে মুক্তিযুদ্ধভিত্তিক বললে ভুল করবেন। মুক্তিযুদ্ধনির্ভর উপন্যাস এটি নয়। তবে আমাদের মহান যুদ্ধে কিছু মানুষের জীবন আর দিনযাপন কেমন ছিল, তার একটি ছবি আঁকার চেষ্টা করেছি আমার ঠাসবুনোনি লেখার ক্যানভাসে। এদের মাঝে কেউ কেউ আমার জীবনের সাথে জড়িত, কাউকে আমি খুব কাছ থেকে দেখেছি। জলরঙকে কেউ যদি মেমোয়ার হিসেবেও দাবি করেন, তাতে আপত্তি করব না। যুদ্ধের খণ্ড খণ্ড ছবি আছে, প্রেম-ভালোবাসা আছে, বিচ্ছেদ আছে, মিলন আছে, বিষাদমাখা আখ্যান আর আছে মন ভালো করে দেবার মতো কিছু মুহূর্ত। ক্যানভাসে জলরঙে আঁকা ছবি শেষ করলাম। ছবিটা কেমন হলো, তা বিচার করার দায়িত্ব পাঠকের ওপর ন্যস্ত করে দিলাম...

একদিন বৃষ্টি হয়ে নামবে
Quick View
Add to Wishlist
Add to cartView cart

একদিন বৃষ্টি হয়ে নামবে

Original price was: ৳ 280.Current price is: ৳ 196.
একটা বাজনার শব্দ গভীর কুয়ার ভেতর থেকে উঠে আসতে থাকে। আমি সেই শব্দের তালে তালে পা ফেলার চেষ্টা করি, কিন্তু তাল মেলাতে পারি না। বাজনা একদিকে বাজে, আর আমার পা পড়ে অন্য দিকে। টলতে টলতে দু’পা জড়িয়ে আসতে চায় একে-অপরের সাথে। মাথা ঝিমঝিম করে ওঠে। একটা মোটা লোহার বালা পড়া হাত আমার বাহু চেপে ধরে, ক্রমাগত চাপ বাড়তে থাকে.... মেয়েটার মুখ আমার মুখের ওপর ছায়া ফেলে। পরমুহূর্তে সে আমাকে টেনে নেয় তার বিশাল বুকে। আমি একটু ঘুমাতে চাই, কিন্তু অচেনা এক হৃৎপিণ্ডের শব্দ কানে ধাক্কা মারতে থাকে ক্রমাগত...

-25%
Black Ontorgoto Bisader Podaboli
Quick View
Add to Wishlist
Add to cartView cart

Black

Original price was: ৳ 160.Current price is: ৳ 120.
Author: Sajid Rahman

ভাবনার কোনও সীমা নেই। ভাবনাই মানুষকে বাঁচিয়ে রাখে। সেই ভাবনাই ব্ল্যাকের উপজীব্য। গ্রামের সোমেশ্বরীর নদী, আত্মীয়স্বজনের সান্নিধ্য, হেসেখেলে কাটানো মুহুর্তগুলোই লেখককে ভাবনার খোরাক জুগিয়েছে। গভীর জীবনবোধ আর সময়ের প্রয়োজনের অন্তর্গত বিষাদের পদাবলীর সম্মিলিত রূপই হচ্ছে ব্ল্যাক।

×