kothasahitter kothamala
বাংলা গদ্যের বিকাশের সমান্তরালে কথাসাহিত্য জায়গা করে নেয় সাহিত্যের রূপকল্পে। সেই থেকে অদ্যাবধি ব্যাপক দর্প ও দাপটে কথাসাহিত্যই জীবন রূপায়ণে অগ্রগণ্য ভূমিকা রেখে চলেছে। বঙ্কিম-রবীন্দ্র-শরৎ যুগ অতিক্রান্তের পর ত্রিশোত্তর কথাসাহিত্য জীওবনকে বহুরৈখিক প্রেক্ষণবিন্দ্র থেকে পর্যবেক্ষণ করে। বিভাগোত্তর উপন্যাসে সে রূপায়ণ আরও ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। এ গ্রন্থে বিভাগোত্তর কাল পরিসরের প্রতিনিধিত্বশীল উপন্যাস বিশ্লেষণ ও গল্পশিল্পের ক্রম রূপান্তরের বিষয়টি আলোচিত হয়েছে। পাঠ্যচাহিদা প্রশমন তো হবেই, উপরন্ত সাহিত্য সুধাকরগণ পাবেন সাহিত্যের শাশ্বত রস-আস্বাদন-অনুভব।

Ekanto Bichare Bichitrojon
মূলত সাহিত্য অঙ্গনের, সেই সঙ্গে রাজনীতিরও কিছু সংখ্যক বিশিষ্টজনের চিত্ররেখা 'একান্ত বিচার বিচিত্রজন' বইটির উপজীব্য বিষয়। লেখকের চেনা ও বোঝার আলোয়, তার ভালো লাগার যুক্তিগ্রাহ্য বিন্দুগুলো ছুঁয়ে ছুঁয়ে আলোচ্য মানুষগুলোর চিত্রন। এদের কারো কারো সঙ্গে ব্যক্তিক সম্পর্ক এবং অনেকের সঙ্গে সাহিত্য সৃষ্টির নান্দনিক সম্পর্কের ভিত্তিতে রেখাচিত্র আঁকা। এ চিত্ররূপ প্রথাসিদ্ধ সাহিত্য সমালোচনা নয়, লেখকের ভালো লাগার সুতোয় গাঁথা। বলা যায় এগুলো লেখকের প্রিয় ব্যক্তিত্ব হিসাবে উপস্থিত, তবে নির্মোহ আন্তরিকতায়। তাই চরিত্রগুলো ব্যক্তিগত রচনা হিসাবে বিবেচ্য। স্বদেশ-বিদেশের খ্যাতিমান এই সব ব্যক্তির পার্শ্বচিত্র পাঠকের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস। লাগবে একান্ত ভাবে ব্যক্তি চৈতন্যের রেখা রঙে আঁকা বলে।