Sale!

কাশ্মীরঃ দ্য কেইস ফর ফ্রিডম

কাশ্মীর—একটি ভূখণ্ড নয়, এক অবরুদ্ধ স্বপ্ন। কাশ্মীরঃ দ্য কেস অফ ফ্রিডম বইটি সেই স্বপ্নের ভিতরকার কান্না, প্রতিরোধ আর প্রশ্নের কণ্ঠস্বর। এখানে একত্রিত হয়েছে তারিক আলি, আরুন্ধতী রায়, পঙ্কজ মিশ্র, হিলাল ভাটসহ বহু লেখকের লেখা—যাঁরা কাশ্মীরকে দেখেছেন ভেতর থেকে, অনুভব করেছেন রক্তে ও মাটিতে। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা যেন এক অশ্রুসজল ইতিহাস, যেখানে লুকিয়ে আছে মা-বাবার আর্তি, কিশোরের ঘুরে দাঁড়ানো, আর এক জাতির ক্রমাগত হারিয়ে যাওয়া। নীরবতা আর শব্দের মধ্যবর্তী কোথাও এই বইটি থমকে দাঁড়ায়—একটু পড়ে নেওয়ার অনুরোধ নিয়ে।

Original price was: ৳ 320.Current price is: ৳ 208.

270 in stock

SKU: 270 Category:

About The Author

Anick Shahriyar

Anick Shahriyar

অনিক শাহরিয়ার—ছন্দনামেই বেশি পরিচিত হলেও, প্রকৃত নাম মাজহারুল ইসলাম অনিক। জন্ম ১৯৯৪ সালের ২৩ আগস্ট, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। ছোটবেলা থেকেই বইয়ের প্রতি ছিল এক গভীর মুগ্ধতা। সেবা প্রকাশনীর কিশোর ক্লাসিক, তিন গোয়েন্দা, মাসুদ রানা, রহস্য পত্রিকা আর মোহাম্মদ জাফর ইকবালের কিশোর বই দিয়ে শুরু, পরে ধীরে ধীরে পা রাখেন সত্যজিৎ, সুনীল, শীর্ষেন্দু, সুকুমার ও বুদ্ধদেবদের সাহিত্যের ঘরে। লেখালেখির সূচনা ২০১৪ সালে। প্রথম গল্প ‘ক্রনিক্স’ প্রকাশের পর এসেছে এরাইভাল, ঠান্ডা গোশত, বর্নস সহ একাধিক মৌলিক ও অনুবাদগ্রন্থ। বর্তমানে আনন্দম, আদী প্রকাশন, আদর্শ প্রকাশনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে অনুবাদ ও মৌলিক সাহিত্যচর্চা করে চলেছেন নিয়মিতভাবে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “কাশ্মীরঃ দ্য কেইস ফর ফ্রিডম”

Your email address will not be published. Required fields are marked *