দ্য গেইজ
৳ 500 Original price was: ৳ 500.৳ 300Current price is: ৳ 300.
বিশাল বপুর অধিকারিণী এক নারী এবং তার খর্বাকৃতির প্রেমিক। মণিকাঞ্চন যোগ না হলেও তাদের মধ্যে ভালোবাসার কমতি নেই। তবে যেখানেই যায়, আড়চোখে মানুষের তাকানো দেখে হতে হয় বিদ্ধ। লোকের দৃষ্টি […]
350 in stock
বিশাল বপুর অধিকারিণী এক নারী এবং তার খর্বাকৃতির প্রেমিক।
মণিকাঞ্চন যোগ না হলেও তাদের মধ্যে ভালোবাসার কমতি নেই। তবে যেখানেই যায়, আড়চোখে মানুষের তাকানো দেখে হতে হয় বিদ্ধ। লোকের দৃষ্টি যেন বিষমাখা তীরের চেয়েও বিষাক্ত, সীসার বুলেটের চেয়েও তপ্ত। তারা সিদ্ধান্ত নিলো, এবার হবে ভূমিকা বদল। পুরুষ নেয় নারীর সাজ, আর নারী নিজের মুখে এঁকে নেয় গোঁফ। একে অন্যের জুতো পায়ে গলিয়ে দেখতে চায় জগতটাকে, লোকের কটূক্তিকে। একেক দৃষ্টির সাথে তাদের লড়াইটা একেক রকম। কেউ মানুষের তীক্ষ্মদৃষ্টির মুখোমুখি হতে ভয় পায়, আবার কেউ বুক চিতিয়ে সটান দাঁড়ায় সকল প্রশ্নের সামনে। মনস্তাত্ত্বিক দিক ভাবলেও দৃষ্টির প্রভাব ব্যাপক।
আর হ্যাঁ! ১৮৮০’র দশকে ইস্তানবুলে আয়োজিত অদ্ভুত এক “ফ্রিক শো” এর গল্পটা যে আপনাদের বলতেই হবে! এখানে মানুষ দেখে মানুষকে। খাঁচার ভেতরে মানুষ, খাঁচার বাইরে মানুষ। ভেতর থেকে বাইরে এক দৃষ্টি আর বাইরে থেকে ভেতরে আরেক।
পাঠক, এলিফ শাফাকের জাদুকরী দুনিয়ায় আপনি আহনাফ তাহমিদের অনুবাদে আরও একবার আমন্ত্রিত।
Related products
একদিন বৃষ্টি হয়ে নামবে
একদিন বৃষ্টি হয়ে নামবে
The Girl in the Ice
The Girl in the Ice
আফটার কারবালা
আফটার কারবালা
The Pilgrimage
জীবন পাল্টে দেয়া বইয়ের তালিকা করলে সম্ভবত সেই তালিকার একেবারে শীর্ষে থাকবে 'দি আলকেমিস্ট' বইটি। কিন্তু অনেকেই জানেন না- 'দি আলকেমিস্ট'কে বুঝতে হলে চাই 'দ্য পিলগ্রিমেজ'। আর 'দ্য পিলগ্রিমেজ'কে অনুধাবন করতে হলে 'দি আলকেমিস্ট'-ছাড়া উপায় নেই। ১৯৮৬ সালের ২ জানুয়ারি, র্যাম-এর দীক্ষা নিতে গিয়ে ব্যর্থ হয় পাওলো। নিজের হারানো সম্মান আর পদমর্যাদা ফিরে পেতে হলে তাকে চলতে হবে সাধারণ মানুষের হেঁটে যাওয়া পথে, নতুন করে চিনতে হবে নিজেকে... ...হতে হবে সান্তিয়াগোর পথের এক তীর্থযাত্রী। সান্তিয়াগোর পথে পাওলোর সঙ্গী হলো পেত্রাস। সে তাকে শেখাল জীবনের অন্য এক দিক, র্যামের বিভিন্ন অনুশীলন চর্চা করার মাধ্যমে নিজেকে খুঁজে পাওয়ার উপায়। প্রতিটি মুহূর্তে নিজেকে প্রমাণ করতে হবে পাওলোকে। পাওলো কি অবশেষে বুঝতে পারবে এই যাত্রার উদ্দেশ্য? খুঁজে কি পাবে সেই লক্ষ্য, যার খোঁজ করতে এতদূর এসেছে সে?

Reviews
There are no reviews yet.