Sale!

সীতায়ণ

যদি রাম সীতাকে অগ্নিপরীক্ষা দিতে না বলতেন? যদি সোনালি হরিণের পেছনে না দৌড়াতেন? তাহলে কি লংকাকাণ্ড হতোই না? হয়তো অন্যরকম এক রামায়ণ পেতাম আমরা—যেখানে সীতা কেবল এক চরিত্র নয়, এক কণ্ঠস্বর, এক প্রতিবাদ, এক নারীসত্তার প্রতীক।
‘সীতায়ণ’ — সীতার চোখে দেখা সেই রামায়ণ, যেখানে প্রশ্নের চেয়ে উত্তর কম, আর ব্যথার চেয়ে শক্তি বেশি।
এ এক মহাকাব্যিক যাত্রা — প্রেম, ত্যাগ, অপমান আর আত্মমর্যাদার গল্প।
এখনই পড়ুন ‘সীতায়ণ’ — চিত্রা বন্দ্যোপাধ্যায় দিবাকরুণীর কালজয়ী উপন্যাস The Forest of Enchantments-এর অনুবাদ।

Original price was: ৳ 590.Current price is: ৳ 385.

About The Author

Abdullah Ibn Mahmud

Abdullah Ibn Mahmud

আব্দুল্লাহ ইবনে মাহমুদ (৩০ সেপ্টেম্বর, ১৯৯২-) শৈশবের গোড়ার ছয়টি বছর কেটেছে আরব আমিরাতের দুবাইতে। ২০১১ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পাশ করে আন্ডারগ্র্যাড শুরু করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎকৌশল বিভাগে। ২০১৭ সালে বুয়েট থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-তে এমবিএ সম্পন্ন করেন। ভার্চুয়াল জগতে লেখালেখির সূচনা বিশ্ববিদ্যালয় জীবনে ঢোকার পর থেকে। বুয়েটে শেষ বর্ষে থাকাকালীন লেখা শুরু করেন রোর বাংলা প্ল্যাটফর্মে, যেখানে জনপ্রিয়তা পায় তার শতাধিক ফিচার, তার লেখাগুলো পঠিত হয় সাত লাখেরও বেশি বার। ভালোবাসেন নতুন কিছু জানতে এবং জানাতে; প্রযুক্তি আর ফিকশন ছাড়াও পছন্দের বিষয়- বৈশ্বিক ইতিহাস, মিথ এবং তুলনামূলক ধর্মতত্ত্ব। প্রকাশিত নন্দিত বইগুলোর মাঝে আছে- ইহুদী জাতির ইতিহাস, অতিপ্রাকৃতের সন্ধানে, দ্য প্যালেস অফ ইল্যুশনস।

রাম যদি সীতাকে অগ্নিপরীক্ষা না দিতে বলতেন তবে কী হতো? যদি সীতার চাওয়া সোনালি হরিণ ধরে আনতে না ছুটতেন রাম, তাহলে? লঙ্কাকাণ্ড না বাঁধিয়ে তখন কেমন রামায়ণ পেতাম আমরা? এরকম কতো কথাই তো ভাবা যায়। রামের কথা বাদই দিলাম, সীতার কেমন অনুভব হচ্ছিলো যখন তাকে অগ্নিপরীক্ষা দিতে হলো? তার দিনগুলো কেমন যেত লঙ্কাপুরীর অশোক বনে বন্দী থেকে? লোকে কী বলবে- সেই চিন্তায় স্বামী তাকে ত্যাগ করার পর স্ত্রী হিসেবে সীতাকে কীসের মধ্য দিয়ে যেতে হয়েছিল? “সাত কাণ্ড রামায়ণ পড়ে, সীতা কার বাপ?” এমন একটি কথা পাঠক শুনেছেন নিশ্চয়ই! কিংবা, “সাত কাণ্ড রামায়ণ পড়ে, সীতা কার মাসী।” বাল্মীকির মহাকাব্য রামায়ণের সাথে সবাই কমবেশি পরিচিত হলেও সীতার গল্পটি কেউ ভেবে দেখেছেন কখনও? পুরো ঘটনাটি যদি আপনি সীতার চোখে দেখেন তাহলেই কিন্তু রামায়ণের গল্পটি হয়ে যায় ‘সীতায়ণ’! বিশ্ববিখ্যাত উপন্যাস ‘দ্য ফরেস্ট অফ এনচান্টমেন্টস’-এর বাংলা রূপান্তর ‘সীতায়ণ’ বইটি হাতে নিয়ে হারিয়ে যান বহুকাল আগের এক পৌরাণিক পৃথিবীতে! “আমার নিজ মাতৃভাষা বাংলায় আমারই উপন্যাস ‘দ্য ফরেস্ট অফ এনচান্টমেন্টস’-এর এত সুন্দর অনুবাদ হওয়ায় আমি ভীষণ আনন্দিত। সীতার আত্মকথন এখন পাওয়া যাচ্ছে বাংলাভাষীদের জন্যও।” -চিত্রা বন্দ্যোপাধ্যায় দিবাকরুণী লেখিকা, ‘দ্য ফরেস্ট অফ এনচান্টমেন্টস’