A New Earth
অহংবোধ...মানুষের মাঝে থাকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তবে ক্ষতিকর একটি মানসিক অনুভূতি। অহং-এর কব্জায় থাকা লোকজন মনের অজান্তে নিজের ক্ষতি তো করেই, পাশাপাশি দুর্বিসহ করে তোলে অন্যদের জীবনও। 'এ নিউ আর্থ'-এ সুলেখক এখার্ট টোলে ধাপে ধাপে বর্ণনা করেছেন, কীভাবে অহংবোধের সাথে সম্পৃক্ত থাকা অস্বাভাবিকতার ফলে রাগ, হিংসা ও দুঃখ-কষ্টের দিকে ধাবিত হয় মানুষ। একইসাথে বাৎলে দিয়েছেন এসব সমস্যা থেকে মুক্তির উপায়। ত্রুটিমুক্ত উন্নত জীবন চান? 'এ নিউ আর্থ' হতে পারে সেই উন্নতির আধ্যাত্মিক ইশতেহার।

You Are a Bad Ass
You Are a Bad Ass
Everything Is F*cked
আমরা বড্ড অদ্ভুত একটা সময়ে বাস করছি। ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সবকিছুই উন্নত, সস্তা আর প্রাচুর্যে পরিপূর্ণ। কিন্তু তবুও সবকিছুই কেমন যেন উচ্ছন্নে চলে গেছে- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, সরকার ব্যর্থ হচ্ছে, অর্থনীতি ভেঙে পড়ছে, মানুষ অল্পতেই অপমান বোধ করছে। সবকিছু মিলিয়ে আশাহীন একটা সময় পার করছি আমরা। হচ্ছেটা কী আসলে? কেউ যদি থেকে থাকে সমস্যাটা ধরিয়ে দেবার আর সেই সমস্যা সমাধানে সাহায্য করবার মতো তাহলে সেটা ঠোঁটকাটা মার্ক ম্যানসন। “এভ্রিথিং ইয ফা*ড” বইতে মার্ক ম্যানসন তুলে এনেছেন প্রতিটি মানুষের অন্তর্নিহিত ত্রুটিগুলো, পৃথিবীতে চলমান বিপর্যয়সমূহকে। প্লেটো, নিৎশে আর টম ওয়েইটসের মতো ব্যক্তিদের জ্ঞানকে পুঁজি করে তিনি বর্ণনা করেছেন বর্তমান যুগের সঙ্কটের ধরণ ও তার কারণ। ধর্ম ও রাজনীতির ব্যবচ্ছেদের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন এই দুইয়ের মাঝে সম্পর্ককে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন অর্থের সাথে আমাদের সম্পর্ককে, বিনোদনের সাথে ইন্টারনেটের অপরিহার্যতাকে। ইতিবাচক কিছু আমাদের কীভাবে কুরে কুরে খেতে পারে তাও দেখিয়েছেন নির্দ্বিধায়। আমাদের বিশ্বাস, আনন্দ, স্বাধীনতার সংজ্ঞাকে করেছেন প্রশ্নবিদ্ধ; বাদ দেননি আশাকেও। স্বভাবসুলভ হাস্যরস আর তির্যক বাক্যের মাধ্যমে এই বইয়ে মার্ক ম্যানসন আমাদের চ্যালেঞ্জ করেছেন নিজের প্রতি সৎ হবার, বাইরের দুনিয়ার সাথে নিজেকে সংযুক্ত করবার। চলুন পাঠক, আরেকবার ঘুরে আসা যাক মার্ক ম্যানসনের তেতো সত্যের দুনিয়ায়!

The Miracles of Your Mind
Translator: Adnan Ahmed Rizon
দ্য মিরাকলস অফ ইয়োর মাইন্ড বইটিতে বিশিষ্ট চিন্তাবিদ ড. জোসেফ মার্ফি ধাপে ধাপে বিভিন্ন বিষয় বিশ্লেষণের মাধ্যমে বোঝাতে চেয়েছেন, মানুষের অবচেতন মনে সুপ্ত থাকা প্রতিভা এবং শক্তিই পারে জীবনকে আরও সুখময় এবং সমৃদ্ধিকর হিসেবে গড়ে তুলতে। স্বাস্থ্য রক্ষা, ধন-সম্পদ অর্জন, সম্পর্ক টিকিয়ে রাখা ইত্যাদি নিত্যনৈমিত্তিক গুরুত্বপূর্ণ বিষয়াদি ছাড়াও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ, মাদকসহ অন্যান্য বাজে নেশা বা অভ্যাস ছাড়তে কীভাবে মনের শক্তিকে জাগ্রত ও ব্যবহার করা যায়, প্রাঞ্জল ভাষায় এ ব্যাপারে আলোকপাত করেছেন লেখক। মোদ্দাকথা, মানসিক শক্তি প্রয়োগের মাধ্যমে সফলতা অর্জনের পথে এক অসীম সম্ভাবনার দুয়ার হচ্ছে এই 'দ্য মিরাকলস অফ ইয়োর মাইন্ড'।