Elirin

Author: Abdullah Ibn Mahmud

“ভালো কথা মনে করালে, এটা কীভাবে ভুলে যাচ্ছিলাম,” বলে দুটো টিকেট প্রফেসর এগিয়ে দিলেন তাদের দিকে, “এই নাও, প্রথম অ্যাসাইনমেন্ট, তাই বিজনেস ক্লাস করে দিতে বলেছিলাম তোমাদেরকে। ছয়দিন বাদে শুক্রবার রাত ১১টায় প্লেন ছেড়ে যাবে, এল আল এয়ারলাইন্সের টিকেট। এর আগে কখনও এ এয়ারলাইন্সে চড়া হয়েছে?”
দু’জনেই না করলো মাথা নাড়িয়ে। টার্কিশ এয়ারলাইন্সে করে আজকের ফ্লাইটে ল্যান্ড করেছে হাসান, কিন্তু ‘এল আল’ (El Al)-এর ব্যাপারে ভালো করেই জানে সে। ইসরাইলের প্রধান বিমান সংস্থা “এল আল এয়ারলাইন্স” একটি কারণে বিশেষ নামকরা- এল আল পৃথিবীর একমাত্র যাত্রীবাহী এয়ারলাইন্স যাদের বিমানে মিলিটারি লেভেলের অ্যান্টি মিসাইল সিস্টেম আছে, তাই পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত কমার্শিয়াল এয়ারলাইনার বলা হয় ‘এল আল’-কে। “আকাশপানে” (হিব্রু ‘এল আল’) নামটা সেই হিসেবে মন্দ হয়নি।
হাসান শুনতে পেলো পেছনে অ্যামেলিয়া তার পাশে বসা জেনিফারকে বলছে নিচু স্বরে, “আমার খুব হিংসা হচ্ছে।”
কথাটা প্রফেসর পর্যন্ত পৌঁছালো না।
হাসানের এখনও বিশ্বাস হচ্ছে না জেরুজালেম যাওয়া হচ্ছে তাদের।

চেয়ার ছেড়ে এবার আবার উঠে দাঁড়ালেন প্রফেসর, বললেন, “আমার এখন ক্লাস আছে। এরপর লাঞ্চ করব, সারাদিন অনেক ব্যস্ত। রাতও তো বেশিরভাগ সময় এখানেই কাটাতে হয়। বাসায় একা মানুষ আমি।”
“আপনার মেয়ে, স্যার?” হাসান জিজ্ঞেস করল, সে জানে প্রফেসরের স্ত্রী আগেই মারা গেছেন, মেয়েটাই তার একমাত্র রক্তের সম্পর্ক।
মেয়ের কথা শুনতেই প্রফেসর অবাক হলেন মনে হলো।

[elfsight_countdown_timer id=”2″]

৳ 250

100 in stock

SKU: AP-1017 Category:

Book Details

Author

Abdullah Ibn Mahmud

Cover Designer

Adnan Ahmed Rizon

Language

Bangla

ISBN

978 984 94827 5 8

Page Number

Release Date

October, 2020

About The Author


Deprecated: Function get_woocommerce_term_meta is deprecated since version 3.6! Use get_term_meta instead. in /home/adeeprokashon/public_html/wp-includes/functions.php on line 6170
Abdullah Ibn Mahmud

Abdullah Ibn Mahmud

আব্দুল্লাহ ইবনে মাহমুদ (৩০ সেপ্টেম্বর, ১৯৯২-) শৈশবের গোড়ার ছয়টি বছর কেটেছে আরব আমিরাতের দুবাইতে। ২০১১ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পাশ করে আন্ডারগ্র্যাড শুরু করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎকৌশল বিভাগে। ২০১৭ সালে বুয়েট থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-তে এমবিএ সম্পন্ন করেন। ভার্চুয়াল জগতে লেখালেখির সূচনা বিশ্ববিদ্যালয় জীবনে ঢোকার পর থেকে। বুয়েটে শেষ বর্ষে থাকাকালীন লেখা শুরু করেন রোর বাংলা প্ল্যাটফর্মে, যেখানে জনপ্রিয়তা পায় তার শতাধিক ফিচার, তার লেখাগুলো পঠিত হয় সাত লাখেরও বেশি বার। ভালোবাসেন নতুন কিছু জানতে এবং জানাতে; প্রযুক্তি আর ফিকশন ছাড়াও পছন্দের বিষয়- বৈশ্বিক ইতিহাস, মিথ এবং তুলনামূলক ধর্মতত্ত্ব। প্রকাশিত নন্দিত বইগুলোর মাঝে আছে- ইহুদী জাতির ইতিহাস, অতিপ্রাকৃতের সন্ধানে, দ্য প্যালেস অফ ইল্যুশনস।

[elfsight_countdown_timer id=”3″]

Reviews

There are no reviews yet.

Be the first to review “Elirin”

Your email address will not be published. Required fields are marked *