Rokkhakoboch
আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০১৯-এর সাড়া জাগানো, পাঠকনন্দিত বই মনীষ মুখোপাধ্যায়ের 'রক্ষাকবচ'। আদী প্রকাশন থেকে ২০২০ এর বইমেলায় এই বইটির বাংলাদেশি সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে। দুই বাংলার সাহিত্য অঙ্গনে এমন মিলনমেলা যেমন কাটাতারের বেড়া ঘুচিয়ে দেয়, ঠিক তেমনিভাবে সৃষ্টিশক্তির আনন্দকে সহজলভ্য করে ছড়িয়ে দেয় পাঠকের মাঝে।
চারটি গল্পের সমন্বয় হয়েছিল রক্ষাকবচ বইটির ভারতীয় সংস্করণে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, বাংলাদেশি নতুন সংস্করণটিতে থাকছে আরও তিনটি নতুন গল্পসহ মোট সাতটি গল্প। গল্পের সাথে সামঞ্জস্য রেখে যোগ করা হয়েছে মিশান মণ্ডলের বেশ কিছু অলঙ্করণ; মৌলিক গল্পের সাথে মৌলিক স্কেচওয়ার্কের সমন্বয়ের এই বিষয়টি বাংলাদেশের প্রকাশনা জাগতে অভিনবত্ব আনবে নিঃসন্দেহে। সেই সাথে সজল চৌধুরীর নজরকাড়া প্রচ্ছদ তো থাকছেই।

Mithya Tumi Dosh Pipra
Mithya Tumi Dosh Pipra
Psycho
বেটস মোটেল মালিক নরম্যান বেটস এবং তার মা মোটেলের পাশেই থাকেন। পুরনো মোটেল ব্যবসাটি এখনও ধরে রাখলেও আগের মতো পসরা নেই। নতুন মহাসড়কের জন্য এদিকটায় এখন আর তেমন খদ্দের আসেই না। এ নিয়ে প্রায়ই কথা কাটাকাটি হয় নরম্যান আর ওর মা'র সাথে। কিন্তু মা'কে প্রাণের চাইতে বেশি ভালোবাসে বলে চুপ করে যায় নরম্যান। এদিকে বড় অংকের কিছু টাকা আত্মসাৎ করে পালিয়ে যাবার সময় পথ ভুল করে পুরনো সড়কে চলে আসে মেরি। বেটস মোটলে একরাতের জন্য ওঠে সে। রুমে ঢুকে পরিষ্কার হবার জন্য গোসলে যায় মেরি। অতঃপর... ঘটে যায় গা-হিম করা এক ঘটনা। রবার্ট ব্লকের কালজয়ী উপন্যাস সাইকো আপনাকে মুখোমুখি দাঁড় করিয়ে দেবে বহু বছর আগের এক নারকীয় সত্যের মুখোমুখি। তৈরি তো?

Sondha Namar Khone
Sondha Namar Khone
Kuhak Kothon
Kuhak Kothon
Nishuti 2
আদী প্রকাশন থেকে প্রকাশিত নিশুতিঃ থ্রিলার গল্প সংকলন বহুল পাঠকপ্রিয়তা অর্জন করেছিল। তারই ধারাবাহিকতা বজায় রেখে প্রকাশিত হলো নিশুতি ২ঃ থ্রিলার-হরর গল্প সংকলন। সম্পূর্ণ মৌলিক এই গল্প সংকলনটি দেশবরেণ্য লেখক মুহম্মদ জাফর ইকবাল, মুহম্মদ আলমগীর তৈমূর, আহসান হাবীবদের মতো প্রবীণ-প্রখ্যাত লেখকদের গল্পে সমৃদ্ধ। ওপার বাংলার প্রথিতযশা লেখক ইন্দ্রনীল স্যানাল, হিমাদ্রিকিশোর দাশগুপ্ত কিংবা মণীষ মুখোপাধ্যায় এর গল্পও পাঠক খুঁজে পাবেন এক মলাটের ভেতর৷ পাঠকনন্দিত তরুণ লেখকদের অনেকেই লিখেছেন নিশুতি ২ গল্প সংকলনে। তার সাথে যুক্ত হয়েছেন একাধিক নবীন গল্পকার। আঙ্গিক বিচারে সঙ্কলিত হয়েছে একাধিক উপন্যাসিকা, বড় গল্প আর ছোট গল্প। ক্রাইম ফিকশন, মার্ডার মিস্ট্রি, একশন থ্রিলার, ডিটেকটিভ স্টোরি, হিস্টোরিকাল থ্রিলার, এডভেঞ্চার থ্রিলার, হরর, সাইফাই থ্রিলার এমনকি ওয়েস্টার্ন থ্রিলার- কিছুই বাদ নেই। এমন পরিপূর্ণ, বিশাল কলেবরের মৌলিক থ্রিলার-হরর সংকলন এদেশে আগে কখনও হয়েছে কিনা, জানা নেই। পাঠকের ভালোবাসাই আমাদের প্রকৃত স্বার্থকতা।

The Spy
The Spy
Cari Mora
মিয়ামি বীচ জলাধারের কাছেই বিশাল এক ম্যানশন। লোকে বলে ওটা নাকি পাবলো এসকোবার তার পরিবারের জন্য তৈরি করে গিয়েছিল। বছরের পর বছর ধরে নিষ্ঠুর লোকেরা বাড়িটার ওপর চোখ দিয়ে আসছে। আর দেবে না-ই বা কেন? পঁচিশ মিলিয়ন ডলার সমমূল্যের স্বর্ণ ওখানে লুকিয়ে রাখা আছে। হ্যান্স-পিটার শ্নাইডারও এবার এদিকেই এসেছে। ধনী লোকেদের নৃশংস কল্পনা চরিতার্থ করে পেট চালায় সে। নিজের কার্য সমাধা করার জন্য বদ্ধ পরিকর। নিজভূম থেকে নানা ঘাত-প্রতিঘাত সয়ে ক্যারি মোরা পালিয়ে এসেছে যুক্তরাষ্ট্রে। পশুপাখির সেবা করার মাঝেই অনাবিল আনন্দ খুঁজে পায় সে। তবুও একলা ঘরে ফিরে গিয়ে তার মনটাও একটু খারাপ হয় বৈকি। বিশাল এই ম্যানশনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত আছে মেয়েটা। বেঁচে থাকবার জন্য নানা ধরনের কাজ করে সে। সুন্দরী, যুদ্ধের ক্ষত বয়ে চলা ক্যারি দেখতে পেল হ্যান্সকে। লোকটা তার বিশাল পাঞ্জা তুলে এগিয়ে আসছে গুপ্তধন উদ্ধারের জন্য। তবে ক্যারির অসামান্য দক্ষতা আর বেঁচে থাকার তাগিদের পরীক্ষা এর আগেও নেয়া হয়েছে বহুবার। দেখা যাক এই যুদ্ধে কে হারে, কে জেতে! পুরুষের আকাঙ্ক্ষা আর নারীর বেঁচে থাকার তাগিদ, এই দুইয়ের চেয়ে বড় কোনো দানব বোধহয় আর নেই। টমাস হ্যারিসের মতো আর কোন লেখক এই দানবীয় আখ্যান চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পেরেছে? আমেরিকান থ্রিলার মাস্টার বহুদিন পর হাজির হয়েছেন তার ষষ্ঠ উপন্যাস নিয়ে। আপনি আমন্ত্রিত...

Digontte Aki Podchinho
আদিকাল থেকেই মানুষ ভ্রমণপিপাসু। সে তার নিজের পরিবেশের বাইরের পরিবেশকেও দেখতে চায়। বিনোদন-লাভ ও জ্ঞানার্জন এই দুই উদ্দেশ্যেই। মানুষ চারপাশের জগতটাকে দেখতে চায়। সাধারণ মানুষের বাইরে কোনো লেখক যখন ভ্রমণ করেন তখন তিনি লেখার উপকরণও পেয়ে যান। সাহিত্যের বিভিন্ন শাখায় এই গ্রন্থের লেখকের পদচারণা আমরা গভীর ঔৎসুক্য নিয়ে লক্ষ্য করছি। এই গ্রন্থে চারটি দেশের ছোট-বড় ৮টি ভ্রমণ বৃত্তান্ত রয়েছে। ভারত, নেপাল, থাইল্যান্ড ও মায়ানমারের ভ্রমণবৃত্তান্তগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে, পর্যতণ স্থানগুলোর ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য, মানুষের খাদ্যাভ্যাস ছাপিয়ে মানুষের রুচি-সংস্কৃতির বিবরণও বিবৃত হয়েছে। ভ্রমণসাহিত্যের বর্ণনায় এই লেখক তার অপর গ্রন্থ 'হিমালয়ের দেশে'ও বিশেষ এক মুনশিয়ানার পরিচয় দিয়েছেন, যা বাংলা ভ্রমণসাহিত্যকে সমৃদ্ধ করেছে। লেখকের এই ভ্রমণবয়ানে বিশেষ এক বর্ণনাশৈলী লক্ষ্য করা যায়, যা এটিকে ভ্রমণসাহিত্যে রূপায়িত করেছে বলে মনে করি।

Firawn er Guptodhon
বাংলাদেশ আর্মির সাবেক মেজর সাইফ হাসানকে সামান্য এক সূত্রের ওপর ভরসা করে ছুটে যেতে হল মিশরে। এখানেই, বিস্তীর্ণ মরুভূমির কোনো এক পিরামিডের অভ্যন্তরে চার হাজার বছর ধরে লুকিয়ে রাখা হয়েছে ফেরাউনের গুপ্তধন! মিশরীয় এক তরুণীকে সাথে নিয়ে মেজর সাইফ হাসান নেমে পড়ল গুপ্তধনের সন্ধানে। কিন্তু এর হদিস পেতে হলে সমাধান করতে হবে একাধিক জটিল ধাঁধার। ধাঁধার সমাধান করবে কী, মিশরে পা রাখার সাথে সাথেই পেছনে লেগে গেছে রহস্যময় প্রতিদ্বন্দ্বী। প্রতিপক্ষের পরিচয় যখন সাইফ পেল, আক্ষরিক অর্থেই শিউরে উঠল। এই বিদেশ বিভুঁইয়ে একা একা শক্তিধর প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে সাইফ কি পারবে ফেরাউনের গুপ্তধন বাংলাদেশে নিয়ে আসতে?

The Paris Vendetta
১৮২১ সালে মৃত্যু হয় নির্বাসিত সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের। তিনি কবরে সাথে করে নিয়ে যান এক গোপন তথ্য। লুটপাট করা অজস্র সম্পদ কোথায় লুকিয়ে রেখেছিলেন তিনি- সে তথ্য অনেক চেষ্টা করেও তার জীবদ্দশায় জানতে পারেনি ব্রিটিশরা। বলা হয়, তার উইলেও তেমন কিছু খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সত্যিই কি তাই? জাস্টিস ডিপার্টমেন্টের এক প্রাক্তন অপারেটিভ কটন ম্যালন চায় নির্ঝঞ্ঝাট জীবন। কিন্তু তার কোপেনহেগেনের বইয়ের দোকানের কাচ ভেঙে প্রবেশ করা আমেরিকান সিক্রেট সার্ভিস এজেন্ট সে সুযোগ দিল কই? বাধ্য করল ওকে অস্ত্র হাতে নামতে । ম্যালনের বন্ধু থ্রভাল্ডসেনও জড়িয়ে পড়ল এতে। কিন্তু ডেনিশ এই ধনী ব্যবসায়ীর আসল উদ্দেশ্যটা কী? কঠিন এক সিদ্ধান্তের সামনে এসে দাঁড়াল ম্যালন, কাকে বেছে নেবে ও? রাষ্ট্রের চেয়ে কি বন্ধুত্ব বড়? বর্তমানের চেয়ে অতীত? ডেনমার্কে যে যাত্রার শুরু, তার শেষ হলো প্যারিসে এসে। কিন্তু শেষ রক্ষা হলো তো?

The Devil & Miss Prym
কে এই রহস্যময় আগন্তুক, যে নষ্ট করেছে ছোট্ট গ্রাম ভিসকোসের শান্তি? কেনই বা বুড়ি বার্টা ওকে দেখছে ‘শয়তানকে পাশে নিয়ে হাঁটতে?’ আগন্তুক কেন বীভৎস এক প্রস্তাব দিচ্ছে ভিসকোসের অধিবাসীদের? আর কেনই বা শান্তাল প্রিম ভয়ে সত্যটা লুকাচ্ছে গ্রামবাসীদের কাছ থেকে? শুভ আর অশুভ, ঈশ্বর আর শয়তানের মাঝে চলতে থাকা নিরন্তর যুদ্ধের ঘুঁটিতে পরিণত হয়েছে ভিসকোসের সবাই। একমাত্র অভ্যন্তরীণ প্রবল শক্তির সাহায্যেই বাঁচতে পারবে তারা। বেছে নিতে পারবে সামনে থাকা দুটি পথের মাঝে যথার্থটিকে!

The Hobbit
শান্ত, নিস্তরঙ্গ জীবন কাটাচ্ছিল বিলবো ব্যাগিনস। হুট করে একদিন জাদুকর গ্যান্ডালফ এসে হাজির হলেন তার দরজায়। সেই গ্যান্ডালফ, রূপকথার চাইতেও আশ্চর্য সব কাহিনীরা ঘোরাফেরা করে যাকে ঘিরে। নতুন এক অভিযানে বের হবেন তিনি, সাথে নিচে চান বিলবোকে। কিছু বুঝে ওঠার আগেই গ্যান্ডালফ আর তেরো বামনের সঙ্গী হয়ে ঘর ছাড়ল বিলবো ব্যাগিনস। ট্রোল, গবলিস আর দানবাকৃতি মাকড়সার সাথে যুদ্ধ করতে হল তাকে, বুদ্ধির লড়াইয়ে নামতে হল মানুষখেকো গোলমের সাথে। পথেই বন্ধুর দেখা পেল সে, আবার শত্রুও তৈরি করল অনেক। তারপর দুর্গম পথ পাড়ি দিয়ে একদিন তারা হাজির হল ভয়ঙ্কর ড্রাগন স্মাউগের আস্তানায়। সাত রাজার ঐশ্বর্য পাহারা দিয়ে রেখেছে স্মাউগ, এবার তার হাত থেকে সেই ঐশ্বর্য উদ্ধার করতে হবে বিলবোকে। কী করবে সে এখন? এই কাহিনী বন্ধুত্বের। সাহসের। বীরত্বের। পৌনে এক শতাব্দী সময় ধরে সারা বিশ্বের পাঠকের কাছে সমান আদরে গৃহীত হয়েছে হবিট। অনূদিত হয়েছে পঞ্চাশটিরও বেশি ভাষায়, বিক্রি হয়েছে প্রায় একশ মিলিয়ন কপি। দ্য লর্ড অফ দ্য রিংস এর লেখক জে আর আর টোলকিন-এর আরেক অসাধারণ সৃষ্টি দ্য হবিট।

Bloodstone
দিন-দুপুরে মানুষের চোখের সামনে থেকে চুরি করে যাওয়ার সময় চোর ছোট্ট একটা চিরকুট ফেলে গেছে, যাতে লেখা- অ্যামিতিস, তোমাকে ভালোবাসি। অথচ প্রত্যক্ষদর্শীদের কেউ কিছু বলতে পারছে না। বাধ্য হয়ে ডিবি ইন্সপেক্টর মনসুর হালিম শরনাপন্ন হলেন প্রফেসর ডাবল আর নামে খ্যাত শিক্ষক ড. রুদ্র রাশেদের। দুজনের মিলিত তদন্তে খুলে গেলো আড়াই হাজার বছর আগের এক অন্তন্ত রহস্যের দুয়ার! ব্লাডস্টোন, এক মূর্তিমান অভিশাপের নাম, যার শুরুটা হয়েছিলো ব্যাবিলনের শূন্য উদ্যানে। এই অভিশাপের বলি হয়েছে কত রাজা হারিয়েছেন রাজ্য, কত সন্তান হারিয়েছে পিত, প্রেমিক হারিয়েছে ভালোবাসা! হয়েছে যুদ্ধ, হয়েছে বিদ্রোহ, হাজার হাজার মানুষ হারিয়েছে প্রাণ! শতাব্দীর পর শতাব্দী জুড়ে এই অভিশাপের পেছনে ছুটছে মানুষ। আসুন, প্রফেসর ডাবল আর এর সাথে আমরাও ছুটি। দেখি, এই রহস্যের কোনো কূল-কিনারা হয় কিনা!

A New Earth
অহংবোধ...মানুষের মাঝে থাকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তবে ক্ষতিকর একটি মানসিক অনুভূতি। অহং-এর কব্জায় থাকা লোকজন মনের অজান্তে নিজের ক্ষতি তো করেই, পাশাপাশি দুর্বিসহ করে তোলে অন্যদের জীবনও। 'এ নিউ আর্থ'-এ সুলেখক এখার্ট টোলে ধাপে ধাপে বর্ণনা করেছেন, কীভাবে অহংবোধের সাথে সম্পৃক্ত থাকা অস্বাভাবিকতার ফলে রাগ, হিংসা ও দুঃখ-কষ্টের দিকে ধাবিত হয় মানুষ। একইসাথে বাৎলে দিয়েছেন এসব সমস্যা থেকে মুক্তির উপায়। ত্রুটিমুক্ত উন্নত জীবন চান? 'এ নিউ আর্থ' হতে পারে সেই উন্নতির আধ্যাত্মিক ইশতেহার।