The Pilgrimage
জীবন পাল্টে দেয়া বইয়ের তালিকা করলে সম্ভবত সেই তালিকার একেবারে শীর্ষে থাকবে 'দি আলকেমিস্ট' বইটি। কিন্তু অনেকেই জানেন না- 'দি আলকেমিস্ট'কে বুঝতে হলে চাই 'দ্য পিলগ্রিমেজ'। আর 'দ্য পিলগ্রিমেজ'কে অনুধাবন করতে হলে 'দি আলকেমিস্ট'-ছাড়া উপায় নেই। ১৯৮৬ সালের ২ জানুয়ারি, র্যাম-এর দীক্ষা নিতে গিয়ে ব্যর্থ হয় পাওলো। নিজের হারানো সম্মান আর পদমর্যাদা ফিরে পেতে হলে তাকে চলতে হবে সাধারণ মানুষের হেঁটে যাওয়া পথে, নতুন করে চিনতে হবে নিজেকে... ...হতে হবে সান্তিয়াগোর পথের এক তীর্থযাত্রী। সান্তিয়াগোর পথে পাওলোর সঙ্গী হলো পেত্রাস। সে তাকে শেখাল জীবনের অন্য এক দিক, র্যামের বিভিন্ন অনুশীলন চর্চা করার মাধ্যমে নিজেকে খুঁজে পাওয়ার উপায়। প্রতিটি মুহূর্তে নিজেকে প্রমাণ করতে হবে পাওলোকে। পাওলো কি অবশেষে বুঝতে পারবে এই যাত্রার উদ্দেশ্য? খুঁজে কি পাবে সেই লক্ষ্য, যার খোঁজ করতে এতদূর এসেছে সে?

Psycho 3
Psycho 3
Contest
নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরী। ১০০ বছরের পুরনো জ্ঞানভান্ডারটিতে বইয়ের তাকগুলো যেন তৈরি করেছে এক গোলকধাঁধা, সরু সব করিডর আর মার্বেল পাথরের হলওয়ে। আর দশজনের কাছে এটি সাধারণ লাইব্রেরী হলেও, ডক্টর স্ফিফেন সোয়েইন আর তার একমাত্র কন্যা হলির কাছে তা রীতিমতো দুঃস্বপ্নের সামিল। কারণ এখানে কাটানো এক রাতের কন্টেস্টে অংশ নিয়ে প্রাণ খোয়াতে বসেছিল তারা। কন্টেস্টের কথা শুনে আকাশ থেকে পড়েছিল সোয়েইন। ইচ্ছার বিরুদ্ধে হলেও যেখানে তাকে অংশ নিতে হবে। খেলার নিয়ম খুব সহজ-সাতজন প্রতিযোগী গোলকধাঁধায় প্রবেশ করবে, বের হবে মাত্র একজন।

The President Is Missing
Translator: Adnan Ahmed Rizon
কালো মেঘ ঘনিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশটির আকাশে। সন্ত্রাসী হামলার আশঙ্কায় কম্পমান গোটা ইউনাইটেড স্টেটস। হোয়াইট হাউজে রাজত্ব বিস্তার করেছে অনিশ্চয়তা আর ভয়। সাইবার এবং এসপিওনাজ দুনিয়ায় যত্রতত্র কানাকানি। সিকিউরিটি টিমে লুকিয়ে আছে মারাত্মক এক বিশ্বাসঘাতক। সবার সন্দেহের আঙুল খোদ আমেরিকার প্রেসিডেন্টের দিকে। এরইমাঝে হঠাৎ করে নিখোঁজ হলেন তিনি! প্রথমবারের মতো এক মলাটে আবদ্ধ হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং বিশ্বসেরা থ্রিলার লেখক জেমস প্যাটারসন। আসুন পাঠক, চড়ে বসুন বর্তমান সময়ের প্রেক্ষাপটে রচিত দুর্দান্ত এক রোলার কোষ্টারে! উন্মোচন করুন বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশটির গোপন কালো এক অধ্যায়!

Seraglio Sultan Suleiman 2nd Part
আমার ছেলেদেরকে কবে আর কখন খুন করলে ভালো হয়? ভাবলেন সুলতান সুলেইমান। পারব কি কাজটা করতে? আমার পিতা পেরেছিলেন। তার পর এই দায়িত্বটা তো আমার উপরেই বর্তায়। আমি কেন মুস্তাফার জন্য পিতা হিসেবে একই কাজটা করব না? হ্যাঁ, শাহজাদা তো মুস্তাফাই। কিন্তু একবার সিংহাসনে বসার পর, রাতে শান্তির ঘুম ঘুমাতে চাইলে অন্য দাবীদারকে ওর হত্যা করতেই হবে। সেলিমকে হারাতে খুব একটা কষ্ট হবে না। কিন্তু ছোট্ট জাহাঙ্গীরের কী হবে? বাচ্চাটা তো মাছির কষ্টও সহ্য করতে পারে না! পঙ্গু ছেলেটা কার কী ক্ষতি করবে! ওকেও কী জল্লাদের হাতে তুলে দেব? আর হুররেম, আমার মিষ্টি হুররেম; ওর কী হবে? মুস্তাফা সিংহাসনে বসার সাথে সাথে ওর মা হুররেমকে বসফরাসের পানিতে চুবিয়ে পারবে। আগেও একবার গুলবাহার ক্ষতি করতে চেয়েছিল রানির। এখন নাকি মোটা হয়েছে মুস্তাফার মা। মানিশায় বসে বসে হুররেমের নামে কুৎসা গেয়ে আর ওকে ডাইনী বলে গালি দিয়েই দিন কাটে এখন তার। ওর কাছ থেকে আর যা-ই হোক, ক্ষমা আশা করা যায় না। কী করব তাহলে আমি? আমার অন্য সন্তানদের খুন করব? নাকি সমস্যাটা মৃত্যুর সময় আমার বড় ছেলের ঘাড়ে চাপিয়ে দেব? আর যদি খুন করি, তাহলে কবে বা কখন করব? আর ওদের মা, একমাত্র যে মেয়েটাকে আমি এ জীবনে ভালবেসেছি, তার-ই বা কী হবে?

One, Two, Buckle My Shoe and Other Stories
নিজের চেম্বারে কর্মরত অবস্থায় খুন হলেন দন্তচিকিৎসক হেনরি মোর্লি। তদন্তে নামলেন স্কটল্যান্ড ইয়ার্ডের চিফ ইন্সপেক্টর জ্যাপ আর বিখ্যাত গোয়েন্দা এরকুল পোয়ারো। তদন্তে নেমে রহস্যের সাগরে হাবুডুবু খেতে লাগলেন তারা। প্রত্যেকটা সূত্র গিয়ে শেষ হতে লাগল কানা গলিতে। তবে কি অমীমাংসিতই থেকে যাবে মিঃ মোর্লি হত্যা রহস্য? পাঠক, স্বয়ং এরকুল পোয়ারো যেখানে তদন্ত করছেন, সেখানে আপনারা হতাশ হচ্ছেন কেন?

Hiroshima
Hiroshima
Norse Mythology
Norse Mythology
Psycho 2
দু:স্বপ্নের রাত... চলছেই... নরম্যান বেটসের কথা সবার মনে আছে তো? ওই যে, ওই বিনম্র, লজ্জাবনত মোটেল পরিচালক? বহু বছর মানসিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর, আবার মানুষের মাঝে ফিরে এসেছে সে। পথে রক্তের দাগ রেখে এগিয়ে যাচ্ছে হলিউডের দিকে। যেখানে, বিশ্বাস হবে কি না জানি না, ওর জীবনকে নিয়েই বানানো হচ্ছে চলচ্চিত্র! আগেরবারের মতো আরেক বীভৎস দৃশ্যের অবতারণা হতে চলছে না তো?

One Down
বইটি ক্রিকেট ডমিনেটেড, ক্রিকেটকে কেন্দ্র করেই পুরো উপন্যাসের চরিত্র, গল্পগুলো গড়ে উঠেছে, তবু এই ক্রিকেটের গল্পের আড়ালে রয়েছে নিম্ন মধ্যবিত্ত এক অসহায় পরিবারের ছেলের গল্প, প্রবাসীদের বুকের মধ্যে দেশকে পুষে রাখা, আছে আমাদের নব্বইয়ের দশকের মধ্যবিত্তের পাড়া-প্রতিবেশীদের সম্পর্কের গল্প। এটি সামাজিক সমস্যা, স্বপ্নের, স্বপ্নজয়ের গল্প।

Ronaldo the Obsession for Perfection
Ronaldo the Obsession for Perfection
The Sultan’s Harem
The Sultan’s Harem
The Subtle Art of Not Giving a F*ck
ঘুণে ধরা ব্যর্থ সামাজিক শিক্ষার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে ইন্টারনেট জগতে সাড়া ফেলে দিয়েছেন ব্লগার মার্ক ম্যানসন। তার লেখা এই বইটি তিন মিলিয়ন কপিরও বেশি বিক্রি হয়েছে। পাঠকের কাছে নিজের লেখাকে গ্রহণযোগ্য করে তুলতে মিথ্যে প্রয়াসের আশ্রয় নিতে আগ্রহী নন লেখক। বরং সমাজের তিক্ত সত্যিগুলোকেই তুলে ধরেছেন স্পষ্টভাবে। প্রচলিত আদিখ্যেতার বিরুদ্ধে এই বইটি আক্ষরিক অর্থেই প্রতিষেধকের মতো। সীমাবদ্ধ ক্ষমতা নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি হলো, "সবার পক্ষে অসাধারণ হওয়া সম্ভব নয়" সমাজে সাফল্য এবং ব্যর্থতা দুই-ই আছে। হয়তো কোনোটা অন্যায্য, আবার কোনোটা আপনার ব্যর্থতা। লেখকের বিশ্বাস- ইতিবাচক দৃষ্টিভঙ্গি সবসময় ইতিবাচক ফল বয়ে আনে না। ম্যানসন নিজেদের ভুল-ভ্রান্তি, সীমাবদ্ধতা, ভয়কে স্বীকার করার সাহস, সততা এবং দায়িত্বশীলতার পরিচয় দেবার আহ্বান জানিয়ে যাচ্ছেন অবিরত। জোর করে ভাল থাকার প্রয়াস সমাজকে গ্রাস করে চলেছে। বইটি নিঃসন্দেহে সমাজের এসব প্রচলিত ধ্যান-ধারণা ও বিশ্বাসের প্রতি চপেটাঘাত।

Sea Prayer
'সি প্রেয়ার' এক বাবা আর ছেলের গল্প। যুদ্ধ-বিদ্ধস্ত সিরিয়ার হোমস থেকে পালাচ্ছে তারা। সমুদ্রতীরে চলছে অপেক্ষা। ভোর হলেই আসবে একটা নৌকা। তাতে চড়ে সমুদ্র পাড়ি দিতে পারলেই বোমা-গুলির বারুদগন্ধ ছাড়িয়ে চলে যাওয়া যাবে অনেক দূরে। কোলে ঘুমন্ত ছেলের দিকে চেয়ে বিড়বিড় করে বাবা। মনে পড়ে সেই দিনগুলো, যখন গ্রীষ্মের ঝলমলে দিনগুলোয় হাওয়ায় দুলত বাড়ির জলপাই গাছটা, খুটখাট করত রান্নাঘরে, বাইরে বেরোলেই গমগমে রাস্তা। আকাশ থেকে রাশি রাশি বোমা নেমে আসেনি তখনও। চারদিকে শান্তি-সুখের জয়গান। ঘুমন্ত পুত্রের কাছে বাবার এই অস্ফুট স্বরে ব্যক্ত চিঠি পাঠকের চোখে অশ্রু আনবেই!