Ramses: Under the Western Acacia
৳ 350 Original price was: ৳ 350.৳ 263Current price is: ৳ 263.
Author: Christian Jacq
Translator: Md. Fuad Al Fidah
স্বর্ণালী বিশটি বছর কাটিয়ে, জীবনের সায়াহ্নে এসে উপস্থিত হয়েছেন মহান ফারাও, দ্বিতীয় রামেসিস। কিন্তু স্বর্ণালী যুগটা যেন এখানেই শেষ না হয়ে যায়, সেজন্য স্ত্রী ইসেটকে পাশে নিয়ে আরেকটা কাজ করতে হবে তাকে-নিশ্চিত করতে হবে হাট্টিদের সাথে শান্তিচুক্তি…সেই সাথে বেছে নিতে হবে দুই সন্তানের একজনকে, তার উত্তরাধিকারী হিসাবে।
কিন্তু চাইলেই কী আর অতীতকে ঝেড়ে ফেলা যায়? শান্তি চায় হাট্টিরাও, কিন্তু সেই শান্তির জন্য মিশরকে চুকাতে হবে চরম এক মূল্য। এদিকে অন্ধকারে লুকিয়ে আছে উরি-টেশুপ, রামেসিসের রাজত্বের অবসান ঘটানোই যার পরম লক্ষ্য।
নতুন প্রজন্মের কালো শক্তির সামনে, পথ হারাবেন না তো রামেসিস?
250 in stock
Additional information
| Author | Christian Jacq |
|---|---|
| Translator | Md. Fuad Al Fidah |
| Cover Designer | Adnan Ahmed Rizon |
| Language | Bangla |
| ISBN | 9789849244127 |
| Page Number | 288 |
| Release Date | Boimela 2018 |
Related products
Ramses: The lady of Abu Simbel
সবকিছু বিপক্ষে থাকা সত্ত্বেও কাদেশের যুদ্ধে জিতে গেলেন রামেসিস। যুদ্ধে জেতার পরে রামেসিস সিদ্ধান্ত নিলেন নেফারতারির প্রতি তার চিরস্থায়ী ভালবাসার নিদর্শন হিসেবে আবু সিম্বেলে প্রতিষ্ঠা করবেন দুটো মন্দির। এদিকে নুবিয়া থেকে পাই-রামেসিসব্যপী সর্বত্র দানা বেঁধে উঠতে লাগল ষড়যন্ত্র। নিজের লোকেদের নিয়ে মিশর ছেড়ে পবিত্রভুমির উদ্দেশ্যে রওনা দিতে চাইলেন মোজেস। কী করবেন এবার রামেসিস? পারবেন তিনি সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে? পারবেন তিনি মোজেসকে মিশর ত্যাগ করা থেকে বিরত রাখতে? উত্তর পাওয়া যাবে রামেসিসঃ দ্য লেডি অফ আবু সিম্বেলে।

Seraglio Sultan Suleiman 2nd Part
আমার ছেলেদেরকে কবে আর কখন খুন করলে ভালো হয়? ভাবলেন সুলতান সুলেইমান। পারব কি কাজটা করতে? আমার পিতা পেরেছিলেন। তার পর এই দায়িত্বটা তো আমার উপরেই বর্তায়। আমি কেন মুস্তাফার জন্য পিতা হিসেবে একই কাজটা করব না? হ্যাঁ, শাহজাদা তো মুস্তাফাই। কিন্তু একবার সিংহাসনে বসার পর, রাতে শান্তির ঘুম ঘুমাতে চাইলে অন্য দাবীদারকে ওর হত্যা করতেই হবে। সেলিমকে হারাতে খুব একটা কষ্ট হবে না। কিন্তু ছোট্ট জাহাঙ্গীরের কী হবে? বাচ্চাটা তো মাছির কষ্টও সহ্য করতে পারে না! পঙ্গু ছেলেটা কার কী ক্ষতি করবে! ওকেও কী জল্লাদের হাতে তুলে দেব? আর হুররেম, আমার মিষ্টি হুররেম; ওর কী হবে? মুস্তাফা সিংহাসনে বসার সাথে সাথে ওর মা হুররেমকে বসফরাসের পানিতে চুবিয়ে পারবে। আগেও একবার গুলবাহার ক্ষতি করতে চেয়েছিল রানির। এখন নাকি মোটা হয়েছে মুস্তাফার মা। মানিশায় বসে বসে হুররেমের নামে কুৎসা গেয়ে আর ওকে ডাইনী বলে গালি দিয়েই দিন কাটে এখন তার। ওর কাছ থেকে আর যা-ই হোক, ক্ষমা আশা করা যায় না। কী করব তাহলে আমি? আমার অন্য সন্তানদের খুন করব? নাকি সমস্যাটা মৃত্যুর সময় আমার বড় ছেলের ঘাড়ে চাপিয়ে দেব? আর যদি খুন করি, তাহলে কবে বা কখন করব? আর ওদের মা, একমাত্র যে মেয়েটাকে আমি এ জীবনে ভালবেসেছি, তার-ই বা কী হবে?

Taj Mohol Trilogy: The Feast of Roses
সম্রাট জাহাঙ্গীরের বিশতম স্ত্রী হয়ে এলেন মেহেরুন্নিসা, ওরফে সম্রাজ্ঞী নূর জাহান। বিয়ের পর থেকেই সম্রাট এবং সাম্রাজ্য-এ দুইয়ের দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন তিনি। বিশাল মুঘল সাম্রাজ্যকে সামলানাে কোনাে পুরুষের পক্ষেই দুরহ ব্যাপার, সেখানে অন্তঃপুরবাসিনী মেহেরুন্নিসা এই দায়িত্ব কিভাবে পালন করবেন সম্রাটের হারেম এবং দরবার-দুই দিক থেকেই নানা রকম বাধাবিপত্তির সম্মুখীন হতে হলাে তাকে। এসব কাটিয়ে উঠে তিনি কী পারবেন নিজের স্বপ্নকে সফল করতে? তার প্রতি সম্রাটের ভালবাসায় চিড় ধরবে না তাে? দ্য টুয়েন্টিয়েথ ওয়াইফের সফলতার পর তাজমহল ট্রিলােজির দ্বিতীয় বইয়ে ইন্দু সুন্দরেসান লিখেছেন সেই সময়ের কাহিনী, যখন সম্রাজ্ঞী নূর জাহানের বর্ণাঢ্য জীবনের সূর্য মধ্য গগণে। এ কাহিনী ভালবাসার, ক্ষমতার, ঈর্ষার, প্রতিশােধের। প্রিয় পাঠক, মুঘল সাম্রাজ্যের জাদুময় দুনিয়ায় আপনাদের আরও একবার স্বাগতম।

Reviews
There are no reviews yet.