Ramses: Under the Western Acacia
৳ 350 Original price was: ৳ 350.৳ 263Current price is: ৳ 263.
Author: Christian Jacq
Translator: Md. Fuad Al Fidah
স্বর্ণালী বিশটি বছর কাটিয়ে, জীবনের সায়াহ্নে এসে উপস্থিত হয়েছেন মহান ফারাও, দ্বিতীয় রামেসিস। কিন্তু স্বর্ণালী যুগটা যেন এখানেই শেষ না হয়ে যায়, সেজন্য স্ত্রী ইসেটকে পাশে নিয়ে আরেকটা কাজ করতে হবে তাকে-নিশ্চিত করতে হবে হাট্টিদের সাথে শান্তিচুক্তি…সেই সাথে বেছে নিতে হবে দুই সন্তানের একজনকে, তার উত্তরাধিকারী হিসাবে।
কিন্তু চাইলেই কী আর অতীতকে ঝেড়ে ফেলা যায়? শান্তি চায় হাট্টিরাও, কিন্তু সেই শান্তির জন্য মিশরকে চুকাতে হবে চরম এক মূল্য। এদিকে অন্ধকারে লুকিয়ে আছে উরি-টেশুপ, রামেসিসের রাজত্বের অবসান ঘটানোই যার পরম লক্ষ্য।
নতুন প্রজন্মের কালো শক্তির সামনে, পথ হারাবেন না তো রামেসিস?
250 in stock
Additional information
| Author | Christian Jacq |
|---|---|
| Translator | Md. Fuad Al Fidah |
| Cover Designer | Adnan Ahmed Rizon |
| Language | Bangla |
| ISBN | 9789849244127 |
| Page Number | 288 |
| Release Date | Boimela 2018 |
Related products
The Palace of Illusions
মহাভারতের মহাকাব্যিক কাহিনীর আধা ইতিহাস আর আধা-পুরাণের মাঝে রহস্যময়ী এক নারী দ্রৌপদী। আগুন থেকে জন্ম নিয়ে বড় হয়ে ওঠা স্নিগ্ধ, বুদ্ধিদীপ্ত, সাহসী দ্রৌপদী বিয়ে করে পাঁচ পাণ্ডব ভাইকে, নাম-ডাক-যশের অন্ত নেই যাদের। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে বেড়ে ওঠা মেয়েটির মনে কী চলছিল? গোপন এক বাসনা, দীর্ঘ নির্বাসন, মহাকাব্যিক কুরুক্ষেত্র যুদ্ধ এবং রহস্যময় সাথী কৃষ্ণ সম্পর্কে ধীরে ধীরে সত্যটা জানতে পারা- এসবের মাঝে রাজকন্যা থেকে রানী হয়ে ওঠার অতুলনীয় এক কাহিনী 'দ্য প্যালেস অফ ইল্যুশনস'। মায়াপ্রাসাদের গল্প পড়তে পড়তে পাঠক নিজেকে আবিষ্কার করবেন দ্রৌপদী হিসেবে, হারিয়ে যাবেন সহস্র বছর আগের মহাভারতের জগতে, এক মহাকাব্যিক স্রোতে...

The Bastard of Istanbul
১৯১৫ সালে ঘটে যাওয়া কিছু ঘটনার দগদগে ক্ষত বুকে বয়ে চলেছে কিছু আর্মেনীয় পরিবার। তুর্কী সেনাবাহিনী কি আসলেই গণহত্যা চালিয়েছিল? নাকি কথাগুলো সবই ক্যাফে কন্সটানটিনোপলে চ্যাট করতে আসা মানুষগুলোর মনের ভুল? কীসের নেশায় ক্যাফে কুন্দেরায় চেয়ার পেতে বসে শ্রমবিমুখ মানুষগুলো? নিজের জন্মদাত্রীকে কেন ‘খালা’ ডাকে আসিয়া? উত্তরটা জানা আছে বানু খালার। তবে কিছু কিছু সত্য উন্মোচন না করাই হয়ত ভালো। দুষ্টু ছেলের হাসিতে শরীরটা শীতল হয়ে যায় তার গভীর রাতে। নিজের পরিবারের সত্য উন্মোচন করতে ইস্তানবুলে এসেছে আরমানুশ চাখমাখচিয়ান, নাকি মায়ের আদরের এমি? কতটুকু উদ্ধার করতে পারবে হারানো অতীত? দাদীমা সুসানের কষ্ট লাঘব করতে পারবে সে? উদ্ধত দুর্বিনীত জেলিহা কাযাঞ্চি বুকের মাঝে বয়ে চলেছে কীসের ব্যথা? ছেলের জন্য রাঁধা আশুরে কি সত্যিই সৌভাগ্য বয়ে নিয়ে এলো কুলসুমের জন্য? প্রশ্নগুলোর উত্তর জানাটা জরুরী। তারচেয়েও জরুরী একটা কথা, জীবনের গোটা ব্যাপারটাই একটা কাকতাল মাত্র!

Ramses: Son of Light
ঊনিশতম রাজবংশের দ্বিতীয় ফারাও সেটির কনিষ্ঠ পূত্র রামেসিস। প্রথম পুত্র শানারের পরবর্তী ফারাও হবার ব্যাপারটা প্রায় নিশ্চিত। কিন্তু তবু কেন যেন ফারাও সেটি তার কনিষ্ঠ সন্তানকে নানাভাবে পরীক্ষা করেন। তাহলে কী রামেসিসের ভবিষ্যৎ নিয়ে ফারাও এর অন্য কোনও চিন্তা আছে? এভাবেই শুরু হয় দ্বিতীয় রামেসিস বা ইতিহাসের 'রামেসিস দ্য গ্রেট' এর সিংহাসনের অন্যতম দাবীদার এবং এক পর্যায়ে ফারাও হবার গল্প। কী নেই এই গল্পে? তারুণ্যের উচ্ছ্বাস আছে, প্রেম আছে, বন্ধুত্ব আছে। আছে দম আটকানো অভিযান আর আছে পিতার কাছ থেকে সরাসরি রামেসিসের শিক্ষা পাওয়ার গল্প। চুপি চুপি বলি, মোজেস, মেনেলাউস, হেলেন আর হোমারও আছে! প্রাচীন মিশর বিষয়ে অভিজ্ঞ ক্রিশ্চিয়ান জাঁকের অনবদ্য এই রচনা পাঠককে নিয়ে যাবে সেই অতীতের মিশরে। নতুন এক দুনিয়া উন্মোচিত করে দেবে!

Reviews
There are no reviews yet.