Shonito Upakhyan: Otit
Shonito Upakhyan: Otit
Ramses: Son of Light
ঊনিশতম রাজবংশের দ্বিতীয় ফারাও সেটির কনিষ্ঠ পূত্র রামেসিস। প্রথম পুত্র শানারের পরবর্তী ফারাও হবার ব্যাপারটা প্রায় নিশ্চিত। কিন্তু তবু কেন যেন ফারাও সেটি তার কনিষ্ঠ সন্তানকে নানাভাবে পরীক্ষা করেন। তাহলে কী রামেসিসের ভবিষ্যৎ নিয়ে ফারাও এর অন্য কোনও চিন্তা আছে? এভাবেই শুরু হয় দ্বিতীয় রামেসিস বা ইতিহাসের 'রামেসিস দ্য গ্রেট' এর সিংহাসনের অন্যতম দাবীদার এবং এক পর্যায়ে ফারাও হবার গল্প। কী নেই এই গল্পে? তারুণ্যের উচ্ছ্বাস আছে, প্রেম আছে, বন্ধুত্ব আছে। আছে দম আটকানো অভিযান আর আছে পিতার কাছ থেকে সরাসরি রামেসিসের শিক্ষা পাওয়ার গল্প। চুপি চুপি বলি, মোজেস, মেনেলাউস, হেলেন আর হোমারও আছে! প্রাচীন মিশর বিষয়ে অভিজ্ঞ ক্রিশ্চিয়ান জাঁকের অনবদ্য এই রচনা পাঠককে নিয়ে যাবে সেই অতীতের মিশরে। নতুন এক দুনিয়া উন্মোচিত করে দেবে!

Mishor Puran
Mishor Puran
Intensity
বান্ধবীর বাড়িতে বেড়াতে এসেছিলো চায়না শেফার্ড। রাতের আঁধারে ভয়ঙ্কর এক সাইকোপ্যাথ হামলা চালাল বাড়িতে। নিজেকে মৃত্যুপথের অভিযাত্রী বলে পরিচয় দিতে ভালোবাসে সে। একে একে খুন হয়ে গেল সবাই। মরিয়া হয়ে খুনির পিছু নিল চায়না। ওদিকে এক বছর ধরে খুনিটার হাতে বন্দী হয়ে আছে এরিয়েল। কে উদ্ধার করবে তাকে? চায়না কি পারবে প্রতিশোধ নিতে? নাকি নিজেও খুন হয়ে যাবে? থ্রিলার-সম্রাট ডিন কুন্টজের অন্যতম বেস্টসেলিং রোমাঞ্চপন্যাস। এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো।

The Girl in Room 105
The Girl in Room 105
Omiyatra
সারা গা বেয়ে টপ্ টপ্ করে পানি ঝরছে মেয়েটার। হাঁটু পর্যন্ত শাড়ি ওঠানো। পায়ে বড় বড় বালার মত মল....... পৌরাণিক দেবীর মত অবাক্ষ একটা নীরেট মুখ....... ফিসফিস করে তীব্র একটা ঝংকার তুলে কথা বলে উঠল মেয়েটা, অথচ একটা মুখ দিয়ে যেন সমস্বরে অনেকগুলো কণ্ঠ উঠে এলো- “আমারে ডাকিছো বিষাদে-বিবাদে দো-পারের তরে লাগি, এইক্ষণ আর ত্রিভুবন যেন সভয়ে লুকায়ে রাখি। তোমার আঙ্গিনা ঘুরিছি ফিরিছি মাটির ওপরে দাঁড়ায়ে, আমি জন্ম, আমি মৃত্যু- আমি ডাকিতেছি হাত বাড়ায়ে। তুমি ভয় আর অতি জিজ্ঞাসে খুঁজো আমার অর্থ কী? আমি তোমার অতীতে সুদূর লুকানো তোমারই রজনী। আমি অমিয়েত্রা......” বাহাদুর শাহ্ কথা বলতে পারছেন না। চোখের ওপর ভারি একটা কালো পর্দা নেমে আসছে তাঁর খুব দ্রুত। প্রবল বৃষ্টির মাঝে কাঁপতে থাকা কালো পর্দাটার মাঝ দিয়ে আবছা দেখতে পেলেন এখনো মূর্তির মত মেয়েটা তাঁর দিকে ঝুঁকে তাকিয়ে রয়েছে। স্পন্দনহীন....... রহস্যময়......

Taj Mohol Trilogy: The Twentieth Wife
Taj Mohol Trilogy: The Twentieth Wife
Shonito Upakhyan: Autopor
Shonito Upakhyan: Autopor
Ramses: Under the Western Acacia
Ramses: Under the Western Acacia
And Then There Were None
The Mysterious Affairs at Styles
ডেভন কোস্ট থেকে অনতিদূরের এক দ্বীপে জড়ো হয়েছেন তাঁরা দশজন। আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাঁদেরকে সেখানে। যিনি আমন্ত্রণ জানিয়েছেন, তাঁকে ঠিকমতো চেনেন না কেউই। অতিথিদের প্রত্যেকেরই আছে গোপন আর খারাপ একটা অতীত। তাঁরা প্রত্যেকেই কোনও-না-কোনও কুকর্মের সঙ্গে জড়িত ছিলেন। এবং তাঁরা একে একে পরিণত হতে লাগলেন কোনও এক খুনির শিকারে। পালানোর কোনও উপায় নেই। ক্লু একটাই: যিনি মারা যাচ্ছেন, তিনি খুনি না। তা হলে ওই দ্বীপে হত্যাযজ্ঞ চালাচ্ছে কে? ...নৃশংস প্লট আর অনিশ্চয়তায় পূর্ণ ঘটনাপ্রবাহে হারিয়ে গিয়ে নিজেকে প্রশ্নটা জিজ্ঞেস করতে বাধ্য হবেন আপনি বার বার। এবং কাহিনির শেষভাগে এসে হতভম্ব না-হয়ে পারবেন না।

Ramses: The lady of Abu Simbel
সবকিছু বিপক্ষে থাকা সত্ত্বেও কাদেশের যুদ্ধে জিতে গেলেন রামেসিস। যুদ্ধে জেতার পরে রামেসিস সিদ্ধান্ত নিলেন নেফারতারির প্রতি তার চিরস্থায়ী ভালবাসার নিদর্শন হিসেবে আবু সিম্বেলে প্রতিষ্ঠা করবেন দুটো মন্দির। এদিকে নুবিয়া থেকে পাই-রামেসিসব্যপী সর্বত্র দানা বেঁধে উঠতে লাগল ষড়যন্ত্র। নিজের লোকেদের নিয়ে মিশর ছেড়ে পবিত্রভুমির উদ্দেশ্যে রওনা দিতে চাইলেন মোজেস। কী করবেন এবার রামেসিস? পারবেন তিনি সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে? পারবেন তিনি মোজেসকে মিশর ত্যাগ করা থেকে বিরত রাখতে? উত্তর পাওয়া যাবে রামেসিসঃ দ্য লেডি অফ আবু সিম্বেলে।

Dongri to Dubai
তৎকালীন দক্ষিণ বোম্বের (বর্তমান মুম্বাই) থেকে একটু বাইরের এলাকা তেমকার মহল্লায় ১৯৫৫ সালের ২৬শে ডিসেম্বর জন্ম হলো এক ছেলে শিশুর। বাবার নাম ইব্রাহীম কস্কর। শিশুটা তার বাবা-মা'র দ্বিতীয় সন্তান। শিশুটার জন্মের আগে পীর নিরালা শাহ মন্তব্য করেছিলেন, ইব্রাহীম কস্করের এই সন্তান একদিন অনেক ধনী ও প্রতাপশালী হবে। বাবা তার নাম রাখলেন দাউদ ইব্রাহীম কস্কর। সেদিন তিনি নিজেও ভাবতে পারেননি এই দাউদই একদিন চারদিক কাঁপানো আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে নিজেকে তুলে ধরবে। সৎ পুলিশ কনস্টেবল ইব্রাহীম কস্করের দ্বিতীয় পুত্র দাউদ ইব্রাহীম কিশোর বয়স থেকেই টুকটাক অপরাধের সাথে জড়িত হওয়া শুরু করে। আর এর সূত্র ধরেই ধীরে ধীরে সে জড়িয়ে যায় ইন্ডিয়ান আন্ডারওয়ার্ল্ডের সাথে। হাজি মাস্তানের মতো ডনকেও পাশ কাটিয়ে অন্ধকারের জগতে তৈরি করে নেয় নিজের শক্ত অবস্থান। দেশের গণ্ডি ছাড়িয়ে দাউদের প্রতাপ ছড়িয়ে পড়ে বিদেশেও। নানা বৈধ আর অবৈধ ব্যবসায় সরাসরি বিনিয়োগ করা শুরু করে সে। সহকারী হিসেবে জুটে যায় ছোটা রাজন, ছোটা শাকিলের মতো কুখ্যাত সন্ত্রাসীরা। আর সেই সাথে বিরোধী পক্ষের ডন আর গ্যাংস্টারদের সাথেও সমানুপাতিক হারে চলমান থাকে রক্তক্ষয়ী সংঘাত। আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে তার উত্থানের এক পর্যায়ে কুখ্যাত মুম্বাই হামলার জন্য অভিযুক্ত হতে হয় তাকে। ছাড়তে হয় দেশ। নিজের সাম্রাজ্য দুবাইয়ে সরিয়ে নিতে বাধ্য হয় ডন দাউদ ইব্রাহীম। মহাপরাক্রমশালী ডন হওয়া সত্ত্বেও দাউদ ইব্রাহীমকে ছুটে বেড়াতে হয়েছে পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে। বারবার মুখোমুখি হতে হয়েছে চোরাগুপ্তা হামলার। ডংরির আড়ম্বরহীন পরিবেশে বেড়ে ওঠা সাধারণ এক বালকের কুখ্যাত মাফিয়া ডন হয়ে ওঠার রোমাঞ্চকর গল্প এটা। যেখানে শুধু দাউদের কথা না, উঠে এসেছে মুম্বাই মাফিয়ার পুরো ছয় দশকের রক্তাক্ত ইতিহাস।

Ramses: The Battle of Kadesh
Ramses: The Battle of Kadesh
Ramses: The Eternal Temple
ফারাও হিসেবে অভিষেক হলো দ্বিতিয় রামেসিস-এর। কিন্তু বিপদসংকুল পথের এই তো কেবল শুরু। বন্ধু মোজেস আর গ্রীক কবি হোমারকেও এখন আর বিশ্বাস করতে পারছেন না নব-অভিষিক্ত ফারাও। সেই সাথে কুচক্রী বড় ভাই শানার তো আছেই, পর্দার পেছনে থেকে কলকাঠি নাড়ছে সে। এখন ও আশা ছাড়তে পারেনি সিংহাসনের। দৃশ্যপটে আগমন হলো রহস্যময় জাদুকর ওফিরের। রামেসিসের ধ্বংসই যার একমাত্র কামনা। কী হবে এখন? রামেসিস কী পারবেন সব বাধাকে অতিক্রম করতে? নাকি ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে সরে দাঁড়াতে হবে তাকে? তাহলে যে অন্ধকার হয়ে পড়বে মিশরের ভবিষ্যৎ! প্রাচীন মিশরকে নিয়ে লেখা ক্রিশ্চিয়ান জাঁকের রামেসিস সিরিজের দ্বিতীয় বইতে আপনাকে স্বাগতম।

Shonito Upakhyan: Bortoman
Shonito Upakhyan: Bortoman
Taj Mohol Trilogy: The Feast of Roses
সম্রাট জাহাঙ্গীরের বিশতম স্ত্রী হয়ে এলেন মেহেরুন্নিসা, ওরফে সম্রাজ্ঞী নূর জাহান। বিয়ের পর থেকেই সম্রাট এবং সাম্রাজ্য-এ দুইয়ের দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন তিনি। বিশাল মুঘল সাম্রাজ্যকে সামলানাে কোনাে পুরুষের পক্ষেই দুরহ ব্যাপার, সেখানে অন্তঃপুরবাসিনী মেহেরুন্নিসা এই দায়িত্ব কিভাবে পালন করবেন সম্রাটের হারেম এবং দরবার-দুই দিক থেকেই নানা রকম বাধাবিপত্তির সম্মুখীন হতে হলাে তাকে। এসব কাটিয়ে উঠে তিনি কী পারবেন নিজের স্বপ্নকে সফল করতে? তার প্রতি সম্রাটের ভালবাসায় চিড় ধরবে না তাে? দ্য টুয়েন্টিয়েথ ওয়াইফের সফলতার পর তাজমহল ট্রিলােজির দ্বিতীয় বইয়ে ইন্দু সুন্দরেসান লিখেছেন সেই সময়ের কাহিনী, যখন সম্রাজ্ঞী নূর জাহানের বর্ণাঢ্য জীবনের সূর্য মধ্য গগণে। এ কাহিনী ভালবাসার, ক্ষমতার, ঈর্ষার, প্রতিশােধের। প্রিয় পাঠক, মুঘল সাম্রাজ্যের জাদুময় দুনিয়ায় আপনাদের আরও একবার স্বাগতম।